Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ময়মনসিংহে ছাত্রদল নেতার নেতৃত্বে পিটুনিতে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ; বহিষ্কার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 11:55 am
Last modified: 14 August, 2025, 11:57 am

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ময়মনসিংহে ছাত্রদল নেতার নেতৃত্বে পিটুনিতে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ; বহিষ্কার ৩

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 11:55 am
Last modified: 14 August, 2025, 11:57 am
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় পিটুনির শিকার হয়ে একজন অটোরিকশা চালক মারা গেছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তাকে পিটুনি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহত মো. ফাহিম (৩০) মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার পর মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব হাসান এবং দুই কর্মী আবির ও মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনজুরুল হক (আরিফ) ও সদস্য সচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিনজনকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আলগীর চর গ্রামের মুদি দোকানদার রাসেলের সঙ্গে ইয়াসিনের ৩৫০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এই ঘটনার সূত্রপাত হয়। এই পাওনা টাকা নিয়ে রাসেল ও ইয়াসিনের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

অভিযোগ উঠেছে, সোমবার (১১ আগস্ট) বিকেলে রাসেলের পক্ষ নিয়ে মানকোন ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজীব একদল লোককে নিয়ে মানকোন বোর্ডঘর মোড়ে যান। সেখানে মজনু মিয়া, তার ছেলে ইয়াসিন ও ভাগ্নে ফাহিমকে বাড়ি থেকে ডেকে এনে সজীব ও তার সহযোগীরা তাদের ওপর নির্বিচারে মারধর চালান।

প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, 'ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব ও তার লোকেরা স্থানীয় একটি করাতকলের কাঠের তক্তা দিয়ে ফাহিমকে নৃশংসভাবে মারধর করে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখেন। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের তাড়িয়ে দেন।'

পরে ফাহিমসহ অন্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে ফাহিমের মা রুবি আক্তার বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সজীবকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Related Topics

টপ নিউজ

ময়মনসিংহ / গণপিটুনিতে নিহত / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net