Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শেষ মুহূর্তে ১৪৩ জনকে ক্ষমা করলেন ট্রাম্প 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 05:50 pm
Last modified: 20 January, 2021, 06:03 pm

Related News

  • ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসের লনে ফাইটিং চ্যাম্পিয়নশিপের আসর বসালেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

শেষ মুহূর্তে ১৪৩ জনকে ক্ষমা করলেন ট্রাম্প 

গত রোববার ওভাল অফিসের এক বিশেষ সভায় ট্রাম্প, কন্যা ইভাঙ্কা, জামাতা জ্যারেড কুশনারসহ তার ঘনিষ্ঠজনেরা মিলিতভাবে ক্ষমাপ্রার্থীদের তালিকাটি তৈরি করেন।
টিবিএস ডেস্ক
20 January, 2021, 05:50 pm
Last modified: 20 January, 2021, 06:03 pm
আজ দিন শেষেই সাবেক প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিজনেস ইনসাইডার

আজ বুধবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউস ত্যাগের আগে দন্ড মওকুফ এবং শাস্তি কমানোর মাধ্যমে ১৪০ জনের বেশি অপরাধীকে ক্ষমা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার রাতে ও আজ সকালে তিনি এসব ক্ষমা ঘোষণায় স্বাক্ষর করেন।

তবে গুজব থাকলেও নিজেকে এবং পরিবারের কাউকে ক্ষমা করেননি বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্পের শেষবেলায় ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আছে প্রতারণার দায়ে অভিযুক্ত ট্রাম্পের প্রাক্তন কৌশলবিদ স্টিভ ব্যাননের নাম।

হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী ৭৩ জনকে সম্পূর্ন ক্ষমা করেছেন ট্রাম্প। অন্যদিকে ৭০ জনের শাস্তি কমানো হয়েছে।

ওয়াশিংটন পোস্টের সূত্র অনুযায়ী, গত রোববার ওভাল অফিসের এক বিশেষ সভায় ট্রাম্প, কন্যা ইভাঙ্কা, জামাতা জ্যারেড কুশনারসহ ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা মিলিতভাবে ক্ষমাপ্রার্থীদের তালিকাটি তৈরি করেন।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, ইভাঙ্কা ট্রাম্প হোয়াইট হাউস কাউন্সিল অফিসের অনুমোদনের জন্য চূড়ান্তা তালিকাটি জমা দেন। তবে বিচার বিভাগের পারডন অফিস সাধারণ ক্ষমার বিষয়ে তদারকি করে থাকলেও, রাষ্ট্রপতি হিসাবে ট্রাম্পের ক্ষমা প্রক্রিয়ার সঙ্গে প্রতিষ্ঠানটি সম্পৃক্ত নয়।

তবে রুডি জুলিয়ানি, জুলিয়ান অ্যাসাঞ্জ, এডওয়ার্ড স্নোডেন এবং জো এক্সোটিকের মতো অনেকে ক্ষমা পেতে চলেছেন বলে গুজব শোনা গেলেও, ক্ষমাপ্রার্থীদের তালিকায় তাদের নাম নেই।

গতমাসে ট্রাম্প ৪৬ জনকে ক্ষমা করেন এবং ৮ জনের শাস্তি কমিয়ে দেন। সেই তালিকায় ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ বহু ব্যক্তির নাম। বাকিদের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা না থাকলেও গণমাধ্যমের সূত্র অনুযায়ী, লবিং এর মাধ্যমে তারা এই তালিকায় আসতে পেরেছিলেন।

স্টিভ ব্যানন ছাড়াও ক্ষমাপ্রার্থীদের তালিকায় আছে জ্যারেড কুশনারের বাবা আবাসন সম্পত্তি ব্যবসায়ী চার্লস কুশনার, ট্রাম্পের প্রচার দলের প্রাক্তন পরিচালক পল ম্যানাফোর্ট, দীর্ঘকালীন উপদেষ্টা রজার স্টোন, অস্ত্র অপরাধে অভিযুক্ত র‍্যাপার লিল ওয়েইন এবং কোডাক ব্ল্যাক প্রমুখ।

এছাড়া, নভেম্বরে ট্রাম্প তার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকেও ক্ষমা করেন। ফ্লিন রাশিয়ার সাথে আঁতাতের ঘটনায় এফআইকে মিথ্যা তথ্য দেওয়ায় অভিযুক্ত ছিলেন।

সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে অপরাধীদের ক্ষমা করার অসীম ক্ষমতা থাকে। তবে ট্রাম্পের ক্ষমাপ্রার্থীদের তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তির নামই এসেছে তার ঘনিষ্ঠ মহল থেকে।  

হোয়াইট হাউজ ক্ষমাপ্রার্থীদের তালিকা প্রকাশের আগে সিএনএনকে একটি সূত্র জানায়, ট্রাম্প তাদেরকেই ক্ষমা করার কথা ভাবছেন যাদের মাধ্যমে ক্ষমতা ছাড়ার পর সুবিধা পাবেন।

"সবকিছুই হলো বিনিময়," সিএনএনকে জানায় সূত্রটি। "ট্রাম্প ক্ষমা করতে ভালোবাসেন কারণ এটা দ্বিপাক্ষিক। তিনি তাদেরকেই সাহায্য করতে ভালোবাসেন, যারা প্রতিদানে কিছু দিবে," জানায় সূত্রটি।

  • সূত্র: বিজনেস ইনসাইডার 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / অপরাধীদের ক্ষমা ঘোষণা / ট্রাম্পের শেষ কার্যদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসের লনে ফাইটিং চ্যাম্পিয়নশিপের আসর বসালেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net