Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের গ্যাস-পানি সরবরাহ বন্ধের অভিযোগ ভারতের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 08:00 pm
Last modified: 13 August, 2025, 08:33 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের গ্যাস-পানি সরবরাহ বন্ধের অভিযোগ ভারতের

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আরও জানিয়েছে, ভারতীয় কর্মকর্তাদের ধারণা- সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং অপারেশন সিঁদুর-এর মতো সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এই পদক্ষেপ নিয়েছে।
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 08:00 pm
Last modified: 13 August, 2025, 08:33 pm
ভারতীয় হাইকমিশন অফিস, ইসলামাবাদ, পাকিস্তান। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মৌলিক সুযোগ-সুবিধা ইচ্ছাকৃতভাবে সীমিত করার অভিযোগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে।

সিএনএন-নিউজ১৮–এর বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ভারতের জ্যেষ্ঠ সরকারি সূত্র এই পদক্ষেপকে ইচ্ছাকৃত এবং পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, এটি ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন, যেখানে বিদেশি কূটনীতিকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার কারণে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও এর কর্মীদের বাসভবনে রান্নার গ্যাস, খাবার পানি এবং সংবাদপত্রের মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। সূত্রের বরাতে আরও বলা হয়েছে, হাইকমিশনের গ্যাস পাইপলাইন ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং গ্যাস সিলিন্ডার সরবরাহকারী বিক্রেতাদের ভারতীয় কর্মীদের কাছে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় পানি বিক্রেতাদেরও হাইকমিশনে পানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে, এই বিধিনিষেধের কারণ নিয়ে ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

দ্য ইকোনমিক টাইমস–এর তথ্য অনুযায়ী, গত জুনে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও তাদের দেশে পাকিস্তানি কূটনীতিকদের জন্য সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেয়।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আরও জানিয়েছে, ভারতীয় কর্মকর্তাদের ধারণা- সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং অপারেশন সিঁদুর-এর মতো সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এই পদক্ষেপ নিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তান / হাই কমিশনার / কূটনীতিক মিশন / ইসলামাবাদ / আইএসআই / সিন্ধু পানি চুক্তি / অপারেশন সিন্দুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net