Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
ট্রাম্প অধ্যায়ের অবসান: যা করতে এসেছিলাম তাই করে যাচ্ছি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 01:10 pm
Last modified: 20 January, 2021, 01:18 pm

Related News

  • ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • ট্রাম্প গোপনে বিমান বদলের পরও ডামি বিমানেই ছিলেন মন্ত্রিসভার ২ সদস্য
  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতেই ট্রাম্পকে হত্যাচেষ্টার ভুয়া তথ্য দিয়েছিল ইসরায়েল, সন্দেহ তুরস্কের 
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান

ট্রাম্প অধ্যায়ের অবসান: যা করতে এসেছিলাম তাই করে যাচ্ছি

অনেক কঠিন লড়াই মোকাবেলা করেছি, সবচাইতে শক্ত লড়াই মোকাবেলা করেছি ...কারণ আপনারা আমাকে এজন্যই নির্বাচিত করেছিলেন
টিবিএস ডেস্ক
20 January, 2021, 01:10 pm
Last modified: 20 January, 2021, 01:18 pm
যুক্তরাষ্ট্রে চার বছরের মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। ছবি বিবিসির সৌজন্যে

বিদায়ী বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, "আমরা যা করতে এসেছিলাম, তার সবটাই করেছি।"

ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন যে, 'অনেক কঠিন লড়াই মোকাবেলা করেছি, সবচাইতে শক্ত লড়াই মোকাবেলা করেছি ...কারণ আপনারা আমাকে এজন্যই নির্বাচিত করেছিলেন।''

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হলেও এখনো সেই ফলাফল পুরোপুরি মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। 

মঙ্গলবার শেষভাগে র‍্যাপার লিল ওয়েন ও কোডাক ব্ল্যাককে ক্ষমা ঘোষণা করেন ট্রাম্প । এদের উভয়ের ওপরই অস্ত্র মামলার অভিযোগ দায়ের করা ছিল। দুর্নীতি মামলার অভিযোগে ২৮ বছরের জন্য কারাদন্ড প্রাপ্ত ডেট্রয়েটের প্রাক্তন মেয়র কোয়ামে কিলপ্যাট্রিককেও ক্ষমা তালিকায় রেখেছেন প্রেসিডেন্ট। 

মার্কিন গণমাধ্যম জানায়, অফিস ত্যাগের আগে শেষ মুহূর্তে ট্রাম্পকে তার প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননসহ আরও ডজনখানেকের জন্য ক্ষমা ঘোষণা করতে হবে।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, "রাজনৈতিক সহিংসতা আমেরিকানদের আকাঙ্ক্ষিত সব কিছুর ওপর আক্রমণ"।  তবে এই ভিডিওতে একটিবারের জন্যও তিনি তার উত্তরসূরি জো বাইডেনের নাম উল্লেখ করেননি। এমনকি আগের অবস্থান বজায় রেখে বাইডেনকে কোনো অভিনন্দনও জানাননি।

এদিকে অভিষেকের প্রাক্কালে বাইডেন সেই ৪ লাখ মার্কিনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যারা কোভিড-১৯ এ মৃত্যুবরণ করেছেন। 

সূর্যাস্তের সময় ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালসের সামনে ৪০০ বাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  

ডোনাল্ড ট্রাম্প আরও যা বলেছেন:

বিদায়ী বার্তায় ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে 'বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে।'

"আমাদের কোন ডানপন্থী বা বামপন্থী এজেন্ডা ছিল না, এটা রিপাবলিকান অথবা ডেমোক্র্যাটের বিষয় নয়, এটা পুরো জাতির মঙ্গলের জন্য, পুরো জাতিরই জন্য,'' ট্রাম্প বলেছেন।

তবে ট্রাম্প যখন প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন, তখন তার জনসমর্থনের হার ৩৪ শতাংশে নেমে এসেছে, যা কোন বিদায়ী প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন হারের রেকর্ড। 

ট্রাম্প সেই প্রেসিডেন্ট যে 'সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে' অভিশংসিত হয়েছেন ক্ষমতা ছাড়ার ঠিক আগে আগে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসাবে তিনি দুইবার অভিশংসিত হয়েছেন।

প্রথমবার অভিশংসন থেকে সিনেটে তিনি অব্যাহতি পেয়েছিলেন। কিন্তু এবার যদি তিনি সিনেটে দোষী সাব্যস্ত হন, তাহলে আর কখনো কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

করোনাভাইরাসে চার লাখ আমেরিকানের মৃত্যু আর দুই কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত হলেও সেসব ছাড়িয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে ক্যাপিটল হিলের দাঙ্গা। 

বাইডেন যেভাবে প্রস্তুতি নিচ্ছেন

জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন মঙ্গলবার তাদের ডেলাওয়ারের বাসভবন ছেড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২০০৮ সালে বারাক ওবামার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর যাবত সিনেটর থাকার সময় এখানেই থাকতেন জো বাইডেন। 

এর আগে বাইডেন এক আবেগী বিদায়ী বার্তায় বলেছেন, ''যখন আমি মারা যাবো, ডেলাওয়ারের কথা আমার হৃদয়ে লেখা থাকবে।''

বুধবার স্থানীয় সময় ১২টায় তিনি হোয়াইট হাউজে যাবেন। বাংলাদেশ সময় রাতের বেলায় ক্যাপিটল ভবনের সামনের চত্বরে তার অভিষেক অনুষ্ঠান হবে। 

তবে এর আগে এভাবে আর কোন অভিষেক অনুষ্ঠান হয়নি। ক্যাপিটলে দাঙ্গার পর থেকে পুরো ওয়াশিংটন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে এবং হোয়াইট হাউজের চারদিকে ধাতব বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

সাধারণত যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, সেখানে শপথ গ্রহণ দেখার জন্য মাত্র গুটিকয়েক মানুষকে ক্যাপিটলের সামনের ন্যাশনাল মলে আসতে দেয়া হবে।

এমনকি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ১৮৬৯ সালে সর্বশেষ অ্যান্ড্রু জনসনের পর এই প্রথম আবার এ ধরণের ঘটনা ঘটতে যাচ্ছে। বুধবার সকালেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডায় তার অবকাশযাপন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন।

[সূত্রঃ বিবিসি]

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / বাইডেনের শপথগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট
  • ট্রাম্প গোপনে বিমান বদলের পরও ডামি বিমানেই ছিলেন মন্ত্রিসভার ২ সদস্য
  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতেই ট্রাম্পকে হত্যাচেষ্টার ভুয়া তথ্য দিয়েছিল ইসরায়েল, সন্দেহ তুরস্কের 
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net