Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
বাংলাদেশের মাঠে ফেরার দিনে বৃষ্টির হানা

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2021, 12:50 pm
Last modified: 20 January, 2021, 12:51 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম

বাংলাদেশের মাঠে ফেরার দিনে বৃষ্টির হানা

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা সত্যি হতে সময় লাগেনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়। ৩.৩ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা।  
টিবিএস রিপোর্ট
20 January, 2021, 12:50 pm
Last modified: 20 January, 2021, 12:51 pm

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা সত্যি হতে সময় লাগেনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়। ৩.৩ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা।  

বুধবার বেলা ১১টা ৪৮ মিনিটে শুরু হওয়া বৃষ্টি কিছুক্ষণ পর থামে। সরিয়ে ফেলা হয় কভার। কিন্তু কভার সরাতে সরাতে আবারও বৃষ্টির হানা। এরপর আরও কিছুক্ষণ ঝরে বৃষ্টি, চলে ১২টা ৩০ পর্যন্ত। ১২টা ৩৫ মিনিটে কভার সরানো হয়। ঠিক এক ঘণ্টা পর ১২টা ৪৮ মিনিটে আবারও খেলা শুরু হয়েছে। 

৩১৩ দিন পর মাঠে নেমেই টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে খেলতে নামা তামিম ইকবাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বল হাতে শুরুটাও দারুণ হয়েছে বাংলাদেশের। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যারিবীয় ওপেনার সুনীল আমব্রিসকে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। উইকেটে আছেন জশুয়া ডা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। 

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটারের ক্যাপ উঠেছে তরুণ এই পেসারের মাথায়। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।

নতুন দল নিয়ে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের ছয়জন ক্রিকেটারের অভিষেক হয়েছে এই ম্যাচে। তারা হলেন জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জাহার হ্যামিল্টন, ও কেমার হোল্ডার।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • খালের প্রবাহ বন্ধ: এক ঘণ্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবল চট্টগ্রাম

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net