Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ছয়টি দেশে টিকা পাঠাচ্ছে ভারত, বৃহস্পতিবার কোভিশিল্ড পৌঁছবে বাংলাদেশে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 10:20 am
Last modified: 20 January, 2021, 10:25 am

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

ছয়টি দেশে টিকা পাঠাচ্ছে ভারত, বৃহস্পতিবার কোভিশিল্ড পৌঁছবে বাংলাদেশে

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কোভিশিল্ড নাকি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পাঠানো হচ্ছে, সে বিষয়ে জানানো হয়নি। নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ এবং মালদ্বীপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা পাঠানো হবে।
টিবিএস ডেস্ক
20 January, 2021, 10:20 am
Last modified: 20 January, 2021, 10:25 am
ছবিটি প্রতীকী ও সংগৃহীত

কয়েকদিন আগে জানানো হয়েছিল, এখনই বিদেশে টিকা দেওয়ার পরিকল্পনা নেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, বুধবার থেকেই কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত। সেই প্রক্রিয়াকে 'টিকা মৈত্রী' নামও দিয়েছেন মোদী।

মঙ্গলবার সন্ধ্যায় মোদী বলেন, 'দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত। আগামীকাল (আজ বুধবার) থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগামী দিনেও সেই প্রক্রিয়া চলবে।'

Thank you, President @GotabayaR. We will contrinue to give due importance to our Neighborhood First policy while collectively fighting the pandemic. https://t.co/tIXUfxqaMG— Narendra Modi (@narendramodi) January 18, 2021

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়েয় পক্ষ থেকে জানানো হয়, 'করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য' প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। সে অনুযায়ী আগামীকাল (বুধবার) থেকে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে টিকা পাঠানো হবে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকেও টিকা পাঠাতে চলেছে ভারত। তবে এখনো সেই দু'দেশ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি। 

তবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কোভিশিল্ড নাকি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পাঠানো হচ্ছে, সে বিষয়ে জানানো হয়নি। নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ এবং মালদ্বীপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা পাঠানো হবে। জরুরি ভিত্তিতে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং প্রবীণদের টিকাকরণের জন্য মালদ্বীপে বুধবার ১০০,০০০ ডোজ কোভিশিল্ড পাঠানো হচ্ছে।

উপহার হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের থেকে ২০ লাখ কোভিশিল্ডের ডোজ পাবে বাংলাদেশ। ভারত থেকে একটি বিশেষ বিমানে করে তা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।

কোভিশিল্ডের তিন কোটি ডোজের জন্য গত নভেম্বরে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ সরকার এবং সেরাম চুক্তি করেছিল। আগামী মার্চে সেই টিকা পাঠানো হতে পারে বলে খবর রয়েছে। তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

টিকা / করোনাভ্যাকসিন / কোভিশিল্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net