Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পেল ইসি, ফিরছে ‘না’ ভোট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 07:00 pm
Last modified: 11 August, 2025, 09:27 pm

Related News

  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পেল ইসি, ফিরছে ‘না’ ভোট

তিনি বলেন, 'কোনো আসনে প্রার্থী একজন থাকলে তাকে ‘না’ ভোটের সঙ্গে লড়াই করতে হবে। ‘না’ ভোট বেশি হলে আবার নির্বাচন হবে।'
টিবিএস রিপোর্ট
11 August, 2025, 07:00 pm
Last modified: 11 August, 2025, 09:27 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনি আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ফিরিয়ে আনা হয়েছে 'না' ভোটের বিধান।

আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, 'নির্বাচনে কোনো অনিয়ম হলে নির্বাচন কমিশন চাইলে একটি-দুটি কিংবা পুরো আসনের ফল বাতিল করতে পারবে। এ ছাড়া ফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেন বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, 'নিবন্ধন চেয়ে আবেদন করা ২২টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।'

এসময় ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'সব আসনে নয়, শুধু কোনো আসনে প্রার্থী একজন থাকলে তাকে 'না' ভোটের সঙ্গে লড়াই করতে হবে। 'না' ভোট বেশি হলে আবার নির্বাচন হবে।' বিনা প্রতিদ্বন্দ্বিতা রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০০৮ সালে সব আসনে 'না ভোট' চালু থাকলেও নবম সংসদে তা বাদ দেওয়া হয়। এবার সংস্কার কমিশন 'না ভোট' ফের চালুর প্রস্তাব দিলেও ইসি সব আসনে তা না রেখে শুধু একক প্রার্থী হলে সেক্ষেত্রে বাধ্যতামূলক করেছে।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের প্রস্তাব চূড়ান্ত হলে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদন পেলে তা সংশোধন অধ্যাদেশ আকারে জারি হবে। ঐকমত্য কমিশনের কোনো সুপারিশ থাকলে পরে যুক্ত করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশে আগে ভোট সমান হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের বিধান ছিল। কমিশন তা বাদ দিয়ে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সর্বোচ্চ ভোট পাওয়া দু'জন প্রার্থীর মধ্যে ফের ভোট হবে, লটারির মাধ্যমে নয়।

সানাউল্লাহ বলেন, 'নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার শাস্তি স্পষ্ট করা হয়েছে। তদন্ত শেষে তিন কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নিয়ে তা ইসিকে জানাতে হবে।'

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো 'না ভোট' প্রয়োগ করেছিল ভোটাররা। ওই সময় জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৩১(৫) (বিবি)-তে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়।

এ বিধান অনুযায়ী ব্যালট পেপারের সবশেষ প্রার্থীর স্থানে লেখা ছিল 'ওপরের কাউকে নয়' এবং ভোটারদের বোঝার সুবিধার্থে 'ক্রস' চিহ্ন ব্যবহার হতো।

ইসি আরও বলেন, 'নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডে বিদ্যুতের ব্যবহার করা যাবে। আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রার্থীদের ব্যয়ের অডিট আরও সুনির্দিষ্ট ও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। তবে কেবল সেসব ক্ষেত্রেই অডিট হবে যেখানে কমিশন ব্যয়ের অনিয়মের আশঙ্কা দেখতে পাবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি / আবুল ফজল মো. সানাউল্লাহ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net