Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রপ্তানি স্থগিত করবে জার্মানি

আন্তর্জাতিক

রয়টার্স
09 August, 2025, 02:45 pm
Last modified: 09 August, 2025, 02:49 pm

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রপ্তানি স্থগিত করবে জার্মানি

গেল শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্ৎস এ তথ্য জানান। 
রয়টার্স
09 August, 2025, 02:45 pm
Last modified: 09 August, 2025, 02:49 pm
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্ৎস। ছবি: রয়টার্স

গাজায় হামলার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, ইসরায়েলে এমন সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করবে জার্মানি। গেল শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্ৎস এ তথ্য জানান। 

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির পরিকল্পনার প্রেক্ষিতে প্রথমবারের মতো সামরিক সহায়তা সীমিত করার পদক্ষেপ এটি। মূলত দেশটির জনগণ ও ছোট জোট সহযোগী দলের চাপের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্ৎস ইসরায়েলের হামাসকে নিরস্ত্র করার অধিকার এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবির কথা স্বীকার করলেও তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আরও কঠোর সামরিক পদক্ষেপের এই সিদ্ধান্তের ফলে এসব লক্ষ্যগুলো অর্জন কতটা সম্ভব হবে তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। দীর্ঘদিন ধরে এটি ইসরায়েলের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত, যার পেছনে রয়েছে নাৎসি হলোকস্টের জন্য জার্মানির ঐতিহাসিক দায়বোধ, যা 'স্টাটসরাইজোন' নীতির অংশ হিসেবে বিবেচিত।

জুন মাসে একটি জরিপে দেখা গেছে, জার্মান নাগরিকের ৭৩ শতাংশই অস্ত্র রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ চান, যার মধ্যে ৩০ শতাংশ সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে।

জোট সরকারের সহ-চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল বলেন, 'এটি সঠিক সিদ্ধান্ত। গাজায় মানবিক কষ্ট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।' 

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফ্রাঙ্কফুর্টের অ্যান ফ্রাঙ্ক শিক্ষা কেন্দ্রের পরিচালক মেরন মেন্ডেল বলেন, 'রাজনৈতিক ও নৈতিক দিক থেকে এটি নেতানিয়াহু ও তার নীতির জন্য এক কঠিন ধাক্কা।'

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলের অস্ত্র আমদানির ৩০ শতাংশ জার্মানি থেকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে নৌযুদ্ধযান, বিশেষ করে গাজার যুদ্ধে ব্যবহৃত সা'আর ৬-ক্লাস ফ্রিগেট। সাঁজোয়া ট্রাক, ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও অন্তর্ভুক্ত ছিল। 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা দেশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ইসরায়েলকে পশ্চিম তীরের কোনো অংশ দখল না করার জন্য সতর্ক করেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্ৎস জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করার পাশাপাশি ইসরায়েলকে পশ্চিম তীরের কোনো অংশ দখল না করার জন্য সতর্ক করেছেন।

জার্মান পার্লামেন্ট জানায়, হামাসের হামলার পর ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৩ মে ২০২৫ পর্যন্ত ইসরায়েলের জন্য ৫৬৪ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জামের রপ্তানি লাইসেন্স অনুমোদিত হয়েছে। হামাসের হামলার পরবর্তী কয়েক মাসে জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি প্রায় দশগুণ বৃদ্ধি করেছে। 

Related Topics

টপ নিউজ

জার্মান চ্যান্সেলর / ফ্রেডরিখ মার্ৎস / গাজা উপত্যকা / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net