Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
মাইক্রোচালকের ‘ঘুমে’ স্ত্রী-সন্তানসহ পরিবারের ৭ সদস্য হারালেন ওমান প্রবাসী বাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2025, 08:55 am
Last modified: 06 August, 2025, 12:30 pm

Related News

  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭
  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬

মাইক্রোচালকের ‘ঘুমে’ স্ত্রী-সন্তানসহ পরিবারের ৭ সদস্য হারালেন ওমান প্রবাসী বাহার

টিবিএস রিপোর্ট
06 August, 2025, 08:55 am
Last modified: 06 August, 2025, 12:30 pm
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছেছে, ততক্ষণে নিভে গেছে সাতটি প্রাণ। স্বজনদের মরদেহের সামনে বাহার উদ্দিনের আহাজারি (ডানে)। ছবি: কোলাজ/ইউএনবি

ওমান প্রবাসী বাহার উদ্দিনের দেশে ফেরা উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তার স্বজনরা। তবে ফেরার পথে এক দুর্ঘটনা কেড়ে নিল তার স্ত্রী-কন্যাসহ পরিবারের সাত সদস্যকে।

বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেনী হয়ে লক্ষ্মীপুরে ফেরার পথে চালক 'ঘুমিয়ে' পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

মাইক্রোবাসে থাকা বাহারের পরিবারের সাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন—বাহারের মা মুর্শিদা (৫০), স্ত্রী কবিতা (২৫), কন্যা মীম (২), ভাইয়ের মেয়ে রেশমী (৯), লামিয়া আক্তার (৮), ছোট ভাইয়ের স্ত্রী লাবনী (২৫) এবং বাহারের নানী ফয়জুন নেসা (৭০)। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে।

এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান প্রবাসী বাহার, তার শ্বশুর ইস্কান্দার মির্জা, মাইক্রোবাস চালকসহ আরও দুজন।

প্রবাসীর শ্বশুর ইস্কান্দার মির্জা জানান, 'চালক শুরু থেকেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। বারবার অনুরোধ করেছিলাম, যেন বাজারে গাড়ি থামিয়ে বিশ্রাম নেন। তিনি কিছুক্ষণ থেমেও আবার গাড়ি চালাতে শুরু করেন, তখনো তার চোখে ঘুম। আমি নিষেধ করলেও তিনি শুনেননি। একপর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।'

দুর্ঘটনার খবরে উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে ভিড় করছেন আশপাশের শত শত মানুষ। ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'আমরা তিনজন বের হতে পারলেও, বাকিরা আটকা পড়ে যান। রাতে চিৎকার করলেও কেউ শোনেনি। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় কেউ ফায়ার সার্ভিসে খবর দিলে ভোর ৬টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। তখনই সাতটি মরদেহ উদ্ধার করা হয়।'

দুর্ঘটনার খবরে উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে ভিড় করছেন আশপাশের শত শত মানুষ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, 'ওমান ফেরত প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে ফেরার সময় মাইক্রোবাসটি খালে পড়ে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত / নোয়াখালী / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭
  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net