Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
টিউলিপের আইনজীবীকে তথ্য না দেওয়ার দাবি নাকচ, স্কাই নিউজের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলল দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 10:25 am
Last modified: 02 August, 2025, 10:24 am

Related News

  • দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসসহ ১২ জন
  • আরামিট সিমেন্টের নামে ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের  
  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান

টিউলিপের আইনজীবীকে তথ্য না দেওয়ার দাবি নাকচ, স্কাই নিউজের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলল দুদক

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 10:25 am
Last modified: 02 August, 2025, 10:24 am
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দাবি করেছে, টিউলিপ সিদ্দিকের আইনজীবী রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলা সম্পর্কে তথ্য চেয়েছিলেন, কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

প্রতিবেদনটিতে টিউলিপের একটি 'ঘনিষ্ঠ সূত্রের' বরাত দিয়ে আরও বলা হয়, মামলার তথ্য পেতে তার আইনজীবী গত সপ্তাহে প্রতিদিন আদালতে গিয়েছিলেন।

তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক পাবলিক প্রসিকিউটর স্কাই নিউজের এই দাবি প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। 

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম টিবিএসকে বলেন, 'স্কাই নিউজে টিউলিপের পক্ষে ভুল তথ্য দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর এই মামলায় তথ্য চেয়ে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে আসেননি। এমনকি ৩১ জুলাই পর্যন্ত কোনো আইনজীবী দুদকের সাথে যোগাযোগ করেননি, মামলার তথ্যের জন্য অনুরোধ তো দূরের কথা।'

দুদকের আরেক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, পলাতক আসামিদের ক্ষেত্রে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। 'পলাতক থেকে কেউ যদি আইনজীবী চান, অবশ্যই আদালতে এসে তাদের আত্মসমর্পণ করতে হবে। নায়তো আইনজীবী ছাড়াই বিচারকার্য চলতে থাকবে।' 

তিনি আরও বলেন, '[টিউলিপসহ অন্যদের বিরুদ্ধে] মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে এখন পর্যন্ত আসামিপক্ষে কোনো আইনজীবীকে দেখিনি। আদালত সবার জন্য উন্মুক্ত। কেউ তথ্য চেয়ে পায়নি, এমন দাবি ভিত্তিহীন, গুজব।'

এছাড়াও ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বিল্লাহ হোসেন এবং ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম টিবিএসকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আসামিদের পক্ষে আদালতে কোনো পিটিশন জমা পড়েনি। আসামিদের কোনো পদক্ষেপ ছাড়াই মামলাগুলোর শুনানি শেষ হয়েছে।

৩১ জুলাই ঢাকার দুটি আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ৫-এ তিনটি করে মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে মামলাগুলো দায়ের করে দুদক।

৩১ জুলাই অভিযোগ গঠনের শুনানির সময় আদালত মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১১ ও ১৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন।

Related Topics

টপ নিউজ

পূর্বাচল প্লট / টিউলিপ সিদ্দিক / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসসহ ১২ জন
  • আরামিট সিমেন্টের নামে ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের  
  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • দেশকে দুর্নীতিমুক্ত করতে যথোপযুক্ত চেষ্টা করব: দুদকের নতুন চেয়ারম্যান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net