Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
মতিঝিল থানায় ‘মব’ তৈরি করে হামলার ঘটনায় তিনজন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 06:20 pm
Last modified: 31 July, 2025, 06:26 pm

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ

মতিঝিল থানায় ‘মব’ তৈরি করে হামলার ঘটনায় তিনজন কারাগারে

অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই রাতে আসামিরা জনতাকে সংগঠিত করে মতিঝিল থানায় ঢোকার চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ সদস্য বাধা দিলে তারা ধাক্কা দিয়ে সরিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। পরে অফিসার ইনচার্জের (ওসি) উদ্দেশে উচ্চস্বরে চিৎকার করে বলেন, ‘আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন’ এবং টেবিল চাপড়িয়ে কৈফিয়ত দাবি করেন।
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 06:20 pm
Last modified: 31 July, 2025, 06:26 pm
ছবি: টিবিএস

রাজধানীর মতিঝিল থানায় 'মব' তৈরি করে হামলা ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন—মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, মতিঝিল থানার উপপরিদর্শক আবু সালেহ শাহীন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই রাতে আসামিরা বেআইনিভাবে জনতাকে সংগঠিত করে মতিঝিল থানায় ঢোকার চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ সদস্য বাধা দিলে তারা ধাক্কা দিয়ে সরিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। পরে ওসির খোঁজ করতে করতে অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) এর কক্ষে ঢুকে অফিসার ইনচার্জকে (ওসি) উদ্দেশে উচ্চস্বরে চিৎকার করে বলেন, 'আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন' এবং টেবিল চাপড়িয়ে কৈফিয়ত দাবি করেন। এতে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেলে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

তদন্ত সূত্রে আরও জানা যায়, আসামিরা অতীতে গুলশানে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছিল, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার জের ধরেই তারা মতিঝিল থানায় হামলা চালায় বলে পুলিশের ধারণা।

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও তাদের সহযোগীদের পরিচয় গোপন রেখেছে। তদন্ত কর্মকর্তার মতে, জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

Related Topics

টপ নিউজ

মব হামলা / মব সহিংসতা / থানায় হামলা / পুলিশ / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net