Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভালো প্রস্তুতির স্বস্তি নিয়ে সিরিজ জয়ে চোখ মাহমুদউল্লাহর

খেলা

14 January, 2021, 07:35 pm
Last modified: 14 January, 2021, 07:45 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার

ভালো প্রস্তুতির স্বস্তি নিয়ে সিরিজ জয়ে চোখ মাহমুদউল্লাহর

প্রতিপক্ষ পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি বলে বাংলাদেশ প্রস্তুতিতে ঢিল দিচ্ছে না। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ফূর্তি নিয়ে মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহরা।
14 January, 2021, 07:35 pm
Last modified: 14 January, 2021, 07:45 pm

করোনাভাইরাসের কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত ১২ সদস্য। রোমারিও শেফার্ড করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩ তে। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। প্রতিপক্ষ পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি বলে বাংলাদেশ অবশ্য প্রস্তুতিতে ঢিল দিচ্ছে না। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ফূর্তি নিয়ে মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

গত ১০ জানুয়ারি অনুশীলন শুরু করে বাংলাদেশ। টানা চারদিন অনুশীলনের পর ক্রিকেটারদের ম্যাচ খেলার ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডের প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে বিকেএসপিতে বৃহস্পতিবার ৪০ ওভারের একটি ম্যাচ খেলেছেন। ১৬ জানুয়ারি আরেকটি ম্যাচ খেলবেন তারা। 

সব মিলিয়ে প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের। প্রথম অনুশীলন ম্যাচের পর ভালো প্রস্তুতির স্বস্তির কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দৃষ্টি ওয়ানডে সিরিজ জয়ে, 'প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি আমরা কিছু ক্রিকেট উপহার দিতে পারব। আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতব।'

অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তামিম একাদশ। ম্যাচের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। রান পেয়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা। আগুন ঝরানো বোলিং করেছেন হাসান মাহমুদ। ৪টি উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরাও ছন্দময় বোলিং করেছেন।

ম্যাচটি দিয়ে ভালো অনুশীলন হয়েছে জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'সব মিলিয়ে ভালো, আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে। দুই দলের বোলাররাই ভালো বোলিং করেছে। সম্ভবত শুরুর দিকে উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো হয়েছে উইকেট। কিন্তু সর্বোপরি ভালো অনুশীলন হয়েছে।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসান এই ম্যাচেও তেমন কিছু করতে পারেননি। বল হাতে উইকেটশূন্য থাকার পর ৯ রান করে রান আউটের শিকার হন তিনি। রান আউট না হলেও সাকিবের ব্যাটে রানের দেখা মিলতে পারতো, মাহমুদউল্লাহ যেন সেটাই বলতে চাইলেন, 'সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। স্বাভাবিক থাকলে হয়তো এটা সহজ রান হতো।'

বাংলাদেশের আসল লড়াই শুরু ২০ জানুয়ারি। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net