Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
পরিবেশের মান উন্নয়নে সবচেয়ে বড় প্রকল্প নেয়া হচ্ছে: মন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
14 January, 2021, 06:20 pm
Last modified: 14 January, 2021, 06:25 pm

Related News

  • ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে, জানালেন পরিবেশমন্ত্রী
  • সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
  • ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী
  • ১০০ দিনের কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে: পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
  • রমজানে ইফতার পার্টি না করে, সেই অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করুন: পরিবেশমন্ত্রী

পরিবেশের মান উন্নয়নে সবচেয়ে বড় প্রকল্প নেয়া হচ্ছে: মন্ত্রী

স্থানীয় সরকার, শিল্প, যোগাযোগ ও স্বাস্থ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
ইউএনবি
14 January, 2021, 06:20 pm
Last modified: 14 January, 2021, 06:25 pm

পরিবেশের মান উন্নয়নে দেশে এযাবতকালের সবচেয়ে বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি জানান, দেশের সার্বিক পরিবেশের গুণগতমান উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় 'বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেইনিবিলিটি এন্ড ট্রান্সফরমেশন (বেস্ট)' নামের একটি বড় বৃহৎ ট্রান্সফরমেশনাল প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং এটি দেশের বায়ু ও পানির গুণগত মান এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেইনিবিলিটি এন্ড ট্রান্সফরমেশন (বেস্ট)' প্রকল্পের প্রস্তুতি বিষয়ক উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা জানান। 

সরকার নগরায়ন ও শিল্পায়নের সাথে সাথে উন্নত পরিবেশ উপহার দিতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'এই প্রকল্প পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে। প্রকল্পের কর্মকাণ্ড জলবায়ু সংবেদনশীল হবে এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমনে সহায়ক হবে। প্রকল্পটি সমন্বিত পদ্ধতিতে পরিবেশ দূষণ সমস্যার সমাধান করবে।'  

স্থানীয় সরকার, শিল্প, যোগাযোগ ও স্বাস্থ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পরিবেশমন্ত্রী আরও বলেন, বায়ু দূষণ, পানি দূষণ, বর্জ্য এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিকাশের সমস্যা হ্রাস করার মতো প্রকল্পের কার্যক্রম দেশের পরিবেশের পাশাপাশি আমাদের জনগণের মঙ্গল সাধনে সহায়তা করবে।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরন কুমার চক্রবর্তী, শিল্প মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফরউল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ.কে.এম. রফিক আহমদ, বিশ্বব্যাংকের সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ জাইং রু এবং সুইকো যোশিজিমা। 
 
Related Topics

টপ নিউজ

পরিবেশমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে, জানালেন পরিবেশমন্ত্রী
  • সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
  • ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী
  • ১০০ দিনের কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে: পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
  • রমজানে ইফতার পার্টি না করে, সেই অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করুন: পরিবেশমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net