Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মৌলিক সংস্কার ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এনসিপি কোনো সনদে সই করবে না: আখতার হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 July, 2025, 08:25 pm
Last modified: 30 July, 2025, 08:36 pm

Related News

  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

মৌলিক সংস্কার ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এনসিপি কোনো সনদে সই করবে না: আখতার হোসেন

জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একবিন্দু ছাড় দিতে রাজি না। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র জারি না করে, তাহলে এনসিপি দেশের ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে নিজেরা তা জারি করবে।’
টিবিএস রিপোর্ট 
30 July, 2025, 08:25 pm
Last modified: 30 July, 2025, 08:36 pm
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কার ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো সনদে সই করবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ২২তম দিনের সংলাপের বিরতিতে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'অনেকেই ভাবছেন জুলাই সনদে সই করা মানেই আমরা সব মেনে নিচ্ছি, এটা ভুল। আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া কোনো সনদে সই করব না।'

তিনি বলেন, 'জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ- দুইটা আলাদা ডকুমেন্ট। কিন্তু এই দুইটা ডকুমেন্টকে গুলিয়ে ফেলছেন অনেকেই, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।'

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে ভুলভাবে গুলিয়ে ফেলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রচারণা হতে পারে বলেও মনে করেন এনসিপির সদস্যসচিব। 

আখতার হোসেন বলেন, 'আমাদের ভাইয়েরা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগ যেন বাস্তবভিত্তিক জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হয়, আমরা সেটাই চাই।' 

তিনি বলেন, 'আমরা চাই না এমন একটা অকার্যকর, অপূর্ণ এবং মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ তৈরি হোক, যেটা তিন দলের অতীত রূপরেখার মতো শুধু ইতিহাসের দলিল হয়ে থাকবে। আমরা চাই, জুলাই সনদটি হবে কার্যকর, পূর্ণাঙ্গ সংস্কার ধারণকারী, আইনি ভিত্তিসম্পন্ন এবং তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য।'

এনসিপির এই নেতা জানান, কমিশনের প্রাথমিক খসড়ায় দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের যে কথা বলা হয়েছে, তা এনসিপি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তিনি বলেন, 'আমরা মনে করি, এ ধরনের বিলম্বিত বাস্তবায়নের প্রস্তাব প্রতারণার সুযোগ তৈরি করে। 

জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি বলেন, 'আমরা একবিন্দু ছাড় দিতে রাজি না। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র জারি না করে, তাহলে এনসিপি দেশের ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে নিজেরা তা জারি করবে।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / জুলাই সনদ / জুলাই ঘোষণাপত্র / আখতার হোসেন / জাতীয় ঐকমত্য কমিশন / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net