Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে দিতে পারে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 07:20 pm
Last modified: 30 July, 2025, 09:45 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে দিতে পারে: তারেক রহমান

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 07:20 pm
Last modified: 30 July, 2025, 09:45 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'পতিত ফ্যাসিবাদি শক্তি রাষ্ট্র ও রাজনীতি পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে বসে আছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। বিশেষ করে সরকারকে সর্তক থাকতে হবে।'

বুধবার (৩০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়া থানা সংলগ্ন শহীদের মরদেহ পোড়ানোর প্রতিবাদে 'নারকীয় আশুলিয়া'- স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, 'একজন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রয়োগের প্রধান উপায় হচ্ছে নির্বাচন। প্রত্যেক নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে তার জন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দেয়।'

তিনি বলেন, 'জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পেলে রাষ্ট্রে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র ও রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র ও সংস্কার কোনোকিছুই টেকসই করা সম্ভব না, করা যাবে না। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্রে ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে।'

তিনি বলেন, 'সুতরাং সরকারের যখন যারাই থাকুন, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদের অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। প্রত্যেক নাগরিকের আশা-ভাষা বুঝতে হবে। বিএনপি জনগণের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদ হটিয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। অর্ন্তবর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার বা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচনের পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অগ্রধিকার ভিত্তিতে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কি-না তা একটি বিরাট প্রশ্ন।'

তারেক রহমান বলেন, 'বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে সাভার আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী, কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / গণতন্ত্র / অন্তর্বর্তী সরকার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net