Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2025, 06:25 pm
Last modified: 27 July, 2025, 07:25 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসামিরা জানান, তারা চাঁদা নিতে যাননি। ওই বাসায় যাওয়ার আগে তারা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন। এরপর তারা গিয়ে ওই বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুলিশ এসে কোনো কথা না বলে উলটো তাদেরই ধরে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
27 July, 2025, 06:25 pm
Last modified: 27 July, 2025, 07:25 pm
ছবি: টিবিএস

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে আদালত চত্বরে কিল-ঘুষি ও লাথি মেরেছে বিক্ষুব্ধ জনতা। 

চাঁদাবাজির মামলায় আজ রোববার রিমান্ড শুনানির আগে ও পরে এ ঘটনা ঘটে। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ।  

আজ বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। তাদের দেখে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর আসামিদের আদালত ভবনের চার তলায় নেওয়ার সময় সিঁড়িতে পুলিশি নিরাপত্তার মধ্যেই বিক্ষুব্ধ জনতা তাদের কিল-ঘুষি ও লাথি মারে। 

আদালতের কাঠগড়ায় ওঠানোর পর তাদের পক্ষে এক আইনজীবী জিজ্ঞাসা করেন, 'কেন চাঁদা নিতে গিয়েছো? সত্যি কি তোমরা চাঁদা চাইতে গিয়েছিলে?' 

এ সময় আসামিরা জানান, তারা চাঁদা নিতে যাননি। ওই বাসায় যাওয়ার আগে তারা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন। এরপর তারা গিয়ে ওই বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুলিশ এসে কোনো কথা না বলে উলটো তাদেরই ধরে নিয়ে যায়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, এরা কোনো সাধারণ আসামি না। গত বছরের ৫ আগস্টের পর থেকে এ চক্র ধানমন্ডি, গুলশান, বনানী এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে লিস্ট তৈরি করে চাঁদাবাজি করে। চাঁদাবাজি করে তারা ফেসবুকেও উল্লাস করেন। তারা তারেক রহমানের নামেও বিষোদগার করেন। তারা যে বাসায় হানা দিয়েছেন, সেটা আওয়ামী লীগের নেত্রীর বাসা। তিনি পালিয়ে আছেন। এরপরও তার বাসায় গিয়ে চাদা দাবি করেছেন। 

তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের পর এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নামে তারা চাঁদাবাজি করেন। শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছেন তারা। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এদের বয়স কত হয়েছে? এত অল্প বয়সে কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার আছে? রিমান্ডে নেওয়া হলে কত কোটি টাকার মালিক, তা পাওয়া যাবে। 

এই আইনজীবী আরও বলেন, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে তারা বেঈমানি করেছেন। তাদের এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, আর কোথায় কোথায় তারা চাঁদাবাজি করেছেন, সেটা জানা দরকার। সেজন্য তাদের ১০ দিনের রিমান্ড চাই৷

এরপর আসামিপক্ষের আইনজীবী আক্তার হোসেন ভূইয়া রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে বলেন, আমি বেশি কিছু বলব না। শুধু একটা কথাই জানাতে চাই, উনারা ওখানে যাওয়ার আগে থানায় ফোন দিয়েছিলেন। এ বিষয়টা দেখার অনুরোধ করছি। 

এরপর বাদীপক্ষের একাধিক আইনজীবী সর্বোচ্চ রিমান্ডের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন। 

বিকাল ৪টা ৩৭ মিনিটে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বিক্ষুব্ধ জনতা আসামিদের আবারও কিল-ঘুষি, লাথি মারে। 

উল্লেখ্য, গতকাল শনিবার (২৬ জুলাই) চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়।

Related Topics

টপ নিউজ

আদালত / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / ঘুষি / চাঁদাবাজি / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net