Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ওড়ার আগে বিমানে আগুন, যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকান এয়ারলাইন্সের ১৭৯ আরোহী

আন্তর্জাতিক

সিএনএন, বিবিসি
27 July, 2025, 01:15 pm
Last modified: 27 July, 2025, 01:17 pm

Related News

  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

ওড়ার আগে বিমানে আগুন, যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকান এয়ারলাইন্সের ১৭৯ আরোহী

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে টায়ার সম্পর্কিত একটি ‘মেইনটেন্যান্স ইস্যু’-র সম্মুখীন হয়।
সিএনএন, বিবিসি
27 July, 2025, 01:15 pm
Last modified: 27 July, 2025, 01:17 pm

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটির ল্যান্ডিং গিয়ারের একটি টায়ার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনার পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে উড়োজাহাজে থাকা ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যসহ মোট ১৭৯ জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এ সময় একজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের বরাতে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি উড্ডয়নের আগে টায়ার সম্পর্কিত একটি 'মেইনটেন্যান্স ইস্যু'-র সম্মুখীন হয়।

পরবর্তীতে ডেনভার ফায়ার ডিপার্টমেন্টসহ বিমানবন্দরের জরুরি সেবাদাতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে জরুরি স্লাইড ব্যবহার করে বিমানের বাইরে রানওয়েতে নামিয়ে আনে।

উড়োজাহাজটির মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে ও নিচে আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজের চাকা বিস্ফোরণ ও ব্রেক করার সময় সৃষ্ট গতি হ্রাসের ফলে ব্রেকে আগুন ধরে যায়। পরে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, 'সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি এখন আমাদের রক্ষণাবেক্ষণ দলের তত্ত্বাবধানে রয়েছে। আমাদের স্টাফদের পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং যাত্রীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।'

এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৫ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টা ১২ মিনিটে গেট থেকে ছাড়ার কথা ছিল। তবে দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। এতে শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৪০টি ফ্লাইট বিলম্বিত হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীরা মিয়ামির উদ্দেশে একইদিনে বিকল্প উড়োজাহাজে রওনা দেবেন। ঘটনাটি নিয়ে এফএএ তদন্ত শুরু করেছে। 

Related Topics

টপ নিউজ

আমেরিকান এয়ারলাইন্স / বিমানে যান্ত্রিক ত্রুটি / বিমান দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net