Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কোভিড-১৯: আরও ১৬ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2021, 03:45 pm
Last modified: 12 January, 2021, 04:35 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৪১
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

কোভিড-১৯: আরও ১৬ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার মৃত্যুর এই সংখ্যাসহ গত নয় মাসে দেশে ৭ হাজার ৮১৯ জন মারা গেছেন। এছাড়া নতুন ৭১৮ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ২০ জন।
টিবিএস রিপোর্ট
12 January, 2021, 03:45 pm
Last modified: 12 January, 2021, 04:35 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে। 

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৭১৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন। 

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড এন্টিজেনসহ ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৯৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৬৮ হাজার ৬৮২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
  • মারা গেছেন: ৭ হাজার ৮১৯ জন।
  • মোট সুস্থ: ৪ লাখ ৬৮ হাজার ৬৮২ জন। 
  • মোট নমুনা পরীক্ষা: ৩৩ লাখ ৮৫ হাজার ৭৯৭টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৯ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮১২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৯ লাখ ৫৫ হাজার ১৬০ জনের। বাকি ২ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৬৬ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। এরপর বছরের আগস্ট সেপ্টেম্বরে এসে তা কিছুটা কমে যায়। তবে স্বাস্থ্য অধিদপ্তদের তথ্য অনুযায়ী গতমাস থেকে করোনা সংক্রমণ কিছুটা বাড়ার পর ফের কমতে শুরু করেছে। 
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৪১
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net