Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
বার্ন ইনস্টিটিউটে আরেক শিশুর মৃত্যু, মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 11:50 am
Last modified: 25 July, 2025, 11:51 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৪৬৩ রোগী হাসপাতালে ভর্তি
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
  • ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১৩০
  • বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানে বছরে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু: গবেষণা
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু

বার্ন ইনস্টিটিউটে আরেক শিশুর মৃত্যু, মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩২

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 11:50 am
Last modified: 25 July, 2025, 11:51 am
ছবি: টিবিএস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়াল। 

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়মান (১০) নামে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

আজ সকাল ১০টা পর্যন্ত এ দুর্ঘটনার হালনাগাদ তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সর্বশেষ সেই তথ্য অনুযায়ী, এই বিমান বিধস্তের ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে; মৃত্যু হয়েছে ৩২ জনের।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আছড়ে পড়ে ওই স্কুল ভবনে। সে সময় শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাস করছিল, আবার অনেকে ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। 

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন স্কুল ভবনে ধরে যায়। দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় অভিভাবক-স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। 

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ছুটে আসে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, স্কাউটসহ স্বেচ্ছাসেবীরা; শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অনেকে। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও মারা যান।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন কলেজ / মাইলস্টোনে বিমান বিধ্বস্ত / মাইলস্টোন ট্রাজেডি / মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / বিমান বিধ্বস্ত / বিমান দুর্ঘটনা / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
    সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
    বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
    হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Related News

  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৪৬৩ রোগী হাসপাতালে ভর্তি
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
  • ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১৩০
  • বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানে বছরে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু: গবেষণা
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু

Most Read

1
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

2
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

3
পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
সারাদেশ

সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

4
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

6
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net