Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
৪৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক

আরটি, আল জাজিরা
24 July, 2025, 01:55 pm
Last modified: 24 July, 2025, 02:18 pm

Related News

  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

৪৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহতের আশঙ্কা

গন্তব্যস্থলের কাছাকাছি এসে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে এটির আর খোঁজ পাওয়া যায়নি।
আরটি, আল জাজিরা
24 July, 2025, 01:55 pm
Last modified: 24 July, 2025, 02:18 pm

রাশিয়ার দূর-পূর্বের আমুর অঞ্চলে ৪৯ জন আরোহীসহ একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কেউই বেঁচে নেই বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন।

এর আগে গভর্নরের বরাতে জানানো হয়, ব্লাগোভেশচেনস্ক থেকে তিন্দা শহরের দিকে প্রায় ৫৭০ কিলোমিটার যাত্রাপথে থাকা বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। এছাড়া ছয়জন ক্রু সদস্যও বিমানে ছিলেন।

জরুরি সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গন্তব্যস্থলের কাছাকাছি এসে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে এটির আর খোঁজ পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াটসিয়ার (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) পরিচালিত একটি এমআই-৮ হেলিকপ্টার আগুনে পুড়ে যাওয়া বিমানের ফিউসালেজ [বিমানের কাঠামো] শনাক্ত করেছে।

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবতরণের সময় পাইলটের ভুল এবং খারাপ দৃশ্যমানতা এই দুর্ঘটনার কারণ হতে পারে।

নিখোঁজ হওয়া বিমানটি ছিল সোভিয়েত আমলের অ্যান্টোনভ এএন-২৪ মডেলের, যেটি ১৯৫০-এর দশকে তৈরি করা হয়েছিল। এটি সাধারণত যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। এ পর্যন্ত এক হাজারের বেশি ইউনিট তৈরি হয়েছে। যদিও বর্তমানে মডেলটির বাণিজ্যিক ব্যবহার সীমিত, তবুও এটি এখনো রাশিয়ার কিছু অঞ্চলে চলাচল করছে।

বিমানটি পরিচালনায় নিয়োজিত ছিল আঙ্গারা এয়ারলাইন্স, যাদের সেবা মূলত রাশিয়ার পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়াজুড়ে বিস্তৃত।

Related Topics

টপ নিউজ

বিমান নিখোঁজ / রাশিয়া / বিমান দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net