Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
রুশ ভাষায় অনূদিত বই প্রধানমন্ত্রীকে হস্তান্তর

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
20 October, 2019, 06:20 pm
Last modified: 20 October, 2019, 08:15 pm

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রুশ ভাষায় অনূদিত বই প্রধানমন্ত্রীকে হস্তান্তর

অধ্যাপক ড. ভি নাউমকিন অনূদিত বই দুটোর নাম- ‘শেখ মুজিবুর রহমান অ্যান্ড বার্থ অব বাংলাদেশ’ এবং ‘আনফিনিশড মেমোয়ারস অব বঙ্গবন্ধু’...
ইউএনবি রিপোর্ট
20 October, 2019, 06:20 pm
Last modified: 20 October, 2019, 08:15 pm
বঙ্গবন্ধুকে নিয়ে রুশ ভাষায় অনূদিত দুটি বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অধ্যাপক ড. ভি নাউমকিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রুশ ভাষায় অনূদিত দুটি বই রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। 

রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের অধ্যাপক ড. ভি নাউমকিন অনূদিত বই দুটোর নাম- ‘শেখ মুজিবুর রহমান অ্যান্ড বার্থ অব বাংলাদেশ’ এবং ‘আনফিনিশড মেমোয়ারস অব বঙ্গবন্ধু’।

বইগুলোর প্রকাশক ড. নাউমকিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর হাতে কপিগুলো তুলে দেন।

একই সঙ্গে তিনি ‘কনভারসেশন অব প্রফেসর ড. ভি নাউমকিন উইথ শেখ হাসিনা’ শীর্ষক একটি বইয়ের কপিও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

শেখ হাসিনাকে নিয়ে লেখা বই চারটি ভাষায়- বাংলা, রুশ, ইংরেজি ও আরবিতে প্রকাশ করা হয়েছে।
 
অধ্যাপক নাউমকিন প্রধানমন্ত্রীকে জানান যে, আগামী বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী সামনে রেখে ‘আনফিনিশড মেমোয়ারস অব বঙ্গবন্ধু’ ব্যাপকভাবে বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ চমৎকার উন্নয়নের দেখা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে খুব ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এ কথা জানিয়ে অধ্যাপক নাউমকিন বলেন, ‘১৯৭১ সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে তাদের উন্নয়নে সহযোগিতা বিদ্যমান রয়েছে।’

রাশিয়ার সহায়তায় বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি জানান, তাঁর দেশ কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় লোকবল তৈরি করতে বিশেষ করে বাংলাদেশি প্রকৌশলী ও অন্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে। যাতে ভবিষ্যতে তারা নিজেরাই কেন্দ্রটি পরিচালনা করতে পারেন।

শেখ হাসিনা রুশ ভাষায় বইগুলোর অনুবাদ ও প্রকাশের উদ্যোগ নেওয়ায় অধ্যাপক নাউমকিনকে ধন্যবাদ জানান।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রুশ তথা সাবেক সোভিয়েত সরকার ও তাদের জনগণের সমর্থন পাবার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। যুদ্ধশেষে চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছে বাংলাদেশ।  

শেখ হাসিনা উল্লেখ করেন যে, মাইন অপসারণ করার সময় রুশ নৌবাহিনীর অনেক সদস্য তাদের জীবন উৎসর্গ করেন।

বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হল, একেবারে তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / রুশ ভাষা / বঙ্গবন্ধুকে নিয়ে বই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net