Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

বাসস
22 July, 2025, 06:35 pm
Last modified: 22 July, 2025, 06:38 pm

Related News

  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের

বিমান বিধ্বস্তে নিহতদের ৫ কোটি টাকা ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন এবং আহতদের দেশে কিংবা প্রয়োজনে বিদেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান রিটের পক্ষের আইনজীবীরা।
বাসস
22 July, 2025, 06:35 pm
Last modified: 22 July, 2025, 06:38 pm
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নাম্বার ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ উল্লেখের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এ আর রায়হানের আনা এক রিটের শুনানি শেষে আজ (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবীরা।

আজ হাইকোর্ট তার আদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে সাত দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সাথে এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্তর্বর্তীকালীন এসব আদেশের পাশাপাশি হাইকোর্ট ক্ষতিপূরণ বিষয়ে রুল জারি করেছেন। 

রুলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের ৫ কোটি টাকা ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন এবং আহতদের দেশে কিংবা প্রয়োজনে বিদেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান রিটের পক্ষের আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। 

রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / রুল জারি / উত্তরায় বিমান বিধ্বস্ত / মাইলস্টোনে বিমান বিধ্বস্ত / আইডি কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net