Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2025, 10:20 pm
Last modified: 18 July, 2025, 10:26 pm

Related News

  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার, অভিযান নামমাত্র
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

তিনি বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তারা ঘোষণা দিয়েছেন মার্চ ফর গোপালগঞ্জ। এই ঘোষণা শুনে শেখ হাসিনা তার নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যারা গোপালগঞ্জ যাবে, তাদের দুনিয়া থেকে সরিয়ে দেবে। এ কারণে এনসিপির নেতা-কর্মীদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছিল।
টিবিএস রিপোর্ট
18 July, 2025, 10:20 pm
Last modified: 18 July, 2025, 10:26 pm
ছবি: টিবিএস

বিএনপিকে টার্গেট করে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোকর‌্যালি পূর্ববর্তী সভায় তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, আজ বিএনপিকে টার্গেট করে নানা অপপ্রচার-কুৎসা দিয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কিছু লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, ১০ হাজার মাইল দূরে তারেক রহমান, তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আপনারা সরকারকে কিছু বলেন না, প্রশাসনকে কিছু বলেন না। সন্ত্রাসীদের ধরবে কে, রাজনৈতিক দল নাকি পুলিশ? তাদের কিছু না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন?

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ চায় না। এদেশের শান্তিও চায় না, গণতন্ত্র চায়না, কথা বলার স্বাধীনতা চায় না। সে চায় রক্ত, রাজত্ব, রাষ্ট্র ও লাশ। সে বাংলাদেশকে মনে করে সোনার খনি। সেই খনি তার ছেলে, মেয়ে, ভাগিনা-ভাগনি বোনসহ আত্মীয় স্বজন মিলে পাচার করেছে।

তিনি আরো বলেন, ইদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বেরিয়ে আসছে একটার পর একটা। আর সেই সোনার ছেলেরাই গোপালগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। নিরীহ মানুষকে ভাতের অধিকারের পরিবর্তে সন্ত্রাসী পরিবেশ উপহার দিচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের বুঝতে হবে মানুষ এখন আর রক্তচক্ষুকে ভয় পায় না। তারা জানে কীভাবে লড়াই করে বাঁচতে হবে। এদেশের মানুষ রক্ত দিতে যেমন জানে, ঠিক তেমনি রক্ত নিতেও পারে। তাই সাধারণ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করবেন না। ৫ আগস্টের মতো অভ্যুত্থান থেকে শিক্ষা নিন।

বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতা প্রাণ দিয়ে জানিয়ে দিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের না। এই দেশ দানবদের না। এই দেশ রক্ত পিপাসুদের না।

তিনি বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তারা ঘোষণা দিয়েছেন মার্চ ফর গোপালগঞ্জ। এই ঘোষণা শুনে শেখ হাসিনা তার নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যারা গোপালগঞ্জ যাবে, তাদের দুনিয়া থেকে সরিয়ে দেবে। এ কারণে এনসিপির নেতা-কর্মীদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছিল।

তিনি প্রশ্ন করে বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই। কিন্তু সেই লড়াইয়ের মধ্যে কেন আজ বিভেদ? এককভাবে কিছু করা যায় না। সম্মিলিতভাবে আমাদের শক্তি যা ছিল, সেটা প্রদর্শন করলে কোনো পতিত স্বৈরাচার কিছু করার সাহস পেত না।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল / বিএনপি / রুহুল কবির রিজভী / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার, অভিযান নামমাত্র
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net