Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
আবরার হত্যা মামলার চার্জশিট নিখুঁত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
20 October, 2019, 10:15 am
Last modified: 20 October, 2019, 10:31 am

Related News

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আবরার হত্যা মামলার চার্জশিট নিখুঁত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার বিষয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী...
ইউএনবি
20 October, 2019, 10:15 am
Last modified: 20 October, 2019, 10:31 am
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল/ ছবি: ইউএনবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে ‘দু:খজনক’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার (১৯ অক্টোবর) বলেছেন, তদন্ত সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত চার্জশিট প্রস্তুতের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, "আবরার হত্যা দু:খজনক ঘটনা। এতে আমরা বিস্মিত হয়েছি। এ হত্যা মামলায় ইতোমধ্যে নির্ভুল অভিযোগপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে।"

হত্যার বিষয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ইউসিবি জনতার সংসদ বিতর্কটির শিরোনাম ছিল ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’। যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমক্রেসি।

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গত ৬ অক্টোবর রাতে শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনার পরের দিন আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ১৬ আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আবরার হত্যা মামলার তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

দুর্নীতি ও টেন্ডার জালিয়াতির বিরুদ্ধে চলমান অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, "টেন্ডার জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের সাথে যারাই জড়িত থাকুক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না। ‘আমরা নিশ্চিতভাবে টেন্ডার কারসাজি ও দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনবো।"

দুর্নীতি দমন ও দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, "তিনি এমন সুশাসন প্রতিষ্ঠা করতে চান, যার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে।"

মন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ অপকর্মে জড়িত হওয়ার সাহস না করে। "যেখানেই দুর্নীতি ও অনিয়ম হবে, সেখানেই অভিযান চালানো হবে। আমরা কোনো নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়কে লক্ষ্যবস্তু করছি না।"

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / আবরার ফাহাদ হত্যা / বুয়েট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net