Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
পাকিস্তানে ভারী বর্ষণে একদিনেই নিহত ৬৩, মোট প্রাণহানি ১৫৯

আন্তর্জাতিক

আল জাজিরা
18 July, 2025, 11:00 am
Last modified: 18 July, 2025, 11:09 am

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

পাকিস্তানে ভারী বর্ষণে একদিনেই নিহত ৬৩, মোট প্রাণহানি ১৫৯

মুষলধারে বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। অধিকাংশ প্রাণহানিই ঘটেছে ঘরের ছাদ ধসে পড়ায়।
আল জাজিরা
18 July, 2025, 11:00 am
Last modified: 18 July, 2025, 11:09 am
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভারী মৌসুমি বর্ষণের সময় জলাবদ্ধ রাস্তায় কিছু মানুষ হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী মৌসুমি বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। 

দেশটির প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে দেশজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫৯ জনে।

বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। 

অধিকাংশ প্রাণহানিই ঘটেছে ঘরের ছাদ ধসে পড়ায়। রাজধানী লাহোরে ১৫ জন, ফয়সালাবাদে ৯ জন এবং ওকারা, সাহিওয়াল ও পাকপত্তনসহ আশপাশের কৃষিপ্রধান শহরগুলোতে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে নদীপাড়ের গ্রামগুলো থেকে বৃহস্পতিবার সকালে নৌকা ব্যবহার করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে দুপুরের দিকে পানির উচ্চতা কিছুটা কমতে শুরু করে। 

লাধিয়ান গ্রামের ৫১ বছর বয়সী কৃষক তারিক মেহবুব ভট্টি বলেন, 'শিশুরা সাহায্যের জন্য চিৎকার করছিল, আর নারীরা ছাদের ওপর দাঁড়িয়ে ওড়না নাড়িয়ে সাহায্য চাচ্ছিলেন।'

রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত নাল্লা লাই নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র জানান, 'উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে আমাদের দল প্রস্তুত রয়েছে।'

এদিকে পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডি প্রশাসন বৃহস্পতিবার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ২৫ জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে দেশজুড়ে এখন পর্যন্ত অন্তত ১৫৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরের মাংগলা শহরের জেলাম নদীতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কায় সেখানে উচ্চমাত্রার বন্যা সতর্কতা জারি করা হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের ছোট ছোট নদী ও খালও প্লাবিত হতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় পার্শ্ববর্তী জনপদগুলোর ওপর ঝুঁকি তৈরি হতে পারে।

মৌসুমি বৃষ্টি দক্ষিণ এশিয়ার আবহাওয়ার একটি স্বাভাবিক অংশ এবং কৃষিকাজ ও পানির মজুত পূরণে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত নগরায়ণ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এসব বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাঞ্জাব / ভারী মৌসুমি বৃষ্টিপাত / লাহোর / রাওয়ালপিন্ডি / পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) / পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net