Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যু কীভাবে হলো তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি: শফিকুল আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 07:50 pm
Last modified: 17 July, 2025, 07:53 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যু কীভাবে হলো তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি: শফিকুল আলম

শফিকুল আলম বলেন, তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কীভাবে মৃত্যুগুলো হলো—সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে।
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 07:50 pm
Last modified: 17 July, 2025, 07:53 pm
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি

গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যু কীভাবে হলো সে বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন।

তিনি বলেন, তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কীভাবে মৃত্যুগুলো হলো—সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে।

এসময় শফিকুল আলম বলেন, আগামী ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।

তিনি জানান, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজন অতিরিক্ত সচিবও এই কমিটিতে থাকবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, নির্বাচন কমিশন (ইসি) এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ থেকে ৩০ দিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে।

তিনি বলেন, 'এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকা সাধারণত জানুয়ারি মাসে প্রকাশিত হতো। ১৮ বছর বয়সী বা ততদিনে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিরা সেই তালিকায় যুক্ত হতেন। কিন্তু অনেক সময় যদি নির্বাচন অক্টোবর বা তার পরে হয়, তবে নতুন যোগ্য ভোটারদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া হয়—কারণ খসড়া তালিকা বছরে কেবল একবারই প্রকাশিত হতো।'

তিনি আরও বলেন, 'এখন আইন পরিবর্তনের ফলে বছরের শেষের দিকেও যারা ভোটার হওয়ার যোগ্য হন, তারাও নিবন্ধন করতে পারবেন। এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ থেকে ৩০ দিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে।'

এর আগে, সরকার গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনাটি তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

গোপালগঞ্জ জেলা শহরে বুধবার দিনভর উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্ট দখল করে নেয় এবং লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে হামলা চালায়।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত কয়েক ডজন।

এদিকে, সরকার গোপালগঞ্জের সহিংসতাকে 'একেবারে অগ্রহণযোগ্য' বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

শফিকুল আলম / গোপালগঞ্জে সহিংসতা / তদন্ত কমিটি / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net