Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 09:55 am
Last modified: 16 July, 2025, 10:03 am

Related News

  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এত স্মৃতিবিজড়িত একটি স্থাপনা ভেঙে ফেলা ‘দুঃখজনক’।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 09:55 am
Last modified: 16 July, 2025, 10:03 am
সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বাংলার তিন প্রজন্মের অন্যতম সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে জড়িত বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্তে ভারতের সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ময়মনসিংহে অবস্থিত শিশু সাহিত্যিক ও প্রকাশক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর পৈতৃক ভিটা এটি। উপেন্দ্রকিশোর ছিলেন কবি সুকুমার রায়ের বাবা এবং কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের দাদা। বর্তমানে বাড়িটির মালিক বাংলাদেশ সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি বলেছে, এই বাড়িটি বাংলা সাংস্কৃতিক পুনর্জাগরণের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা। বাড়িটি ভেঙে ফেলার পরিবর্তে তা সংরক্ষণ করে একটি সাহিত্য জাদুঘরে রূপান্তর করা যেতে পারে, যা উভয় দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাবে। মন্ত্রণালয় আরও বলেছে, যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হয়, তবে ভারত সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এত স্মৃতিবিজড়িত একটি স্থাপনা ভেঙে ফেলা 'দুঃখজনক'। তিনি বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার উভয়কে ঐতিহাসিক এই স্থানটি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। রায় পরিবারকে তিনি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের 'অগ্রদূত' হিসেবে বর্ণনা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লিখেছেন, তিনি গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে প্রখ্যাত লেখক ও সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটা ভেঙে ফেলা হচ্ছে। খবরে বলা হয়েছে, ভাঙার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক খবর হিসেবে বর্ণনা করেছেন। রায় পরিবারকে তিনি বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান 'অগ্রদূত' হিসেবে উল্লেখ করেছেন।

বাড়িটি প্রায় এক দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এবং জীর্ণদশায় পরিণত হয়েছিল। এক সময় এখানে ময়মনসিংহ শিশু একাডেমি পরিচালিত হতো, তবে পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্থানীয় গণমাধ্যমকে এক বাংলাদেশি কর্মকর্তা জানিয়েছেন, ওই স্থানে আধা-কংক্রিটের নতুন ভবন নির্মাণ করে পুনরায় শিশু একাডেমির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / পূর্বপুরুষ / ভিটা বাড়ি / বাংলাদেশ / ভেঙে ফেলা হচ্ছে / ময়মনসিংহ / ভারতের উদ্বেগ / মমতা বন্দোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net