Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
পদচ্যুত কুয়েট উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 06:15 pm
Last modified: 15 July, 2025, 06:13 pm

Related News

  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

পদচ্যুত কুয়েট উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

সোমবার (১৪ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 06:15 pm
Last modified: 15 July, 2025, 06:13 pm
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের মুখে অপসারিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের আলমের মেয়াদকালে হওয়া দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৪ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন রহমানকে আহ্বায়ক, সচিব ড. মো. ফখরুল ইসলামকে সদস্য ও প্রশাসন বিভাগের উপ সচিব নূরনাহার বেগম শিউলীকে সদস্য সচিব করা হয়েছে।

তাদেরকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তারা প্রয়োজনে কুয়েটরে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করতে পারবে এবং সংশ্লিষ্টকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদও করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর কুয়েটের অষ্টম উপাচার্য হিসেবে গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তবে ছাত্রদের আন্দোলনের মুখে চলতি বছরের ২৫ এপ্রিল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কুয়েট ভিসি মুহাম্মদ মাছুদ ও প্রো ভিসি শেখ শরীফুল আলম অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে।

উপাচার্য মুহাম্মদ মাছুদ তার মেয়াদকালে অসংখ্য দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। 

বিশ্ববিদ্যালয় থেকে খোঁজ নিয়ে জানা গেছে, দায়িত্ব পাওয়ার পরে তার সঙ্গে সখ্যতা গড়ে উঠে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে। শুরু হয় নিয়োগের ভাগাভাগি। তিনি মেয়াদকালে ৫৪ জনকে অস্থায়ী নিয়োগ ও ৪ জনকে মাস্টাররোল থেকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছিলেন।

তবে ২০১৮ সালে সরকারি দপ্তরে অস্থায়ী ও মাস্টাররোল কর্মচারীদের নিয়োগ না দেওয়ার নির্দেশনা থাকায় গত ১৭ মার্চ ইউজিসি একটি চিঠি দিয়ে জানায়, এই অস্থায়ী নিয়োগের বেতন দেওয়ার জন্য কুয়েটের চাহিদা মোতাবেক ৫২ লক্ষ টাকা দেওয়ার কোন সুযোগ নেই। তবে ইউজিসি বেতন আটকে দিলেও, কুয়েটের বিভিন্ন প্রজেক্ট থেকে বেঁচে যাওয়া টাকা দিয়ে তাদের বেতন চলমান রাখা হয়েছিল। এর বাইরেও শিক্ষক সমিতির নেতাদের সাথে নিয়ে তার বিরুদ্ধে বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির সাথে সংঘর্ষ ঘটে শিক্ষার্থীদের। এতে শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মূখে ভিসি মুহাম্মদ মাছুদ ও প্রো ভিসি শেখ শরীফুল আলম অপসারণ করা হয়।

Related Topics

টপ নিউজ

কুয়েট / উপাচার্য / খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / ইউজিসি / তদন্তে কমিটি / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net