Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: ৮ জনের জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 10:10 pm
Last modified: 13 July, 2025, 10:10 pm

Related News

  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: ৮ জনের জামিন

রোববার (১৩ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 10:10 pm
Last modified: 13 July, 2025, 10:10 pm
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট আসামির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, ইমু, কামাল, অন্তরা, রানা ও রতন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাত এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান তারা। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের দুই হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২১ মে রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনা ঘটে। পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী জাকির হোসেন, বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, অন্তরা, ইমু, রানা, কামাল ও রতনসহ অজ্ঞাত প্রায় ৫০ জন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়।

এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনায় ২২ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন।

Related Topics

টপ নিউজ

ডিআরইউ / সাংবাদিকদের ওপর হামলা / জামিন / ঢাকা রিপোর্টার্স ইউনিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net