Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তারা ভেবেছিল দুই-তিনটা আসন দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2025, 07:50 pm
Last modified: 13 July, 2025, 11:38 am

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

তারা ভেবেছিল দুই-তিনটা আসন দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে: নাহিদ

নাহিদ বলেন, ‘আমরা দেশে সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছি। কিন্তু যারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, তাদের উদ্দেশ্য এখন স্পষ্ট। আমরা বলেছি, গণঅভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পর আগের রাজনীতি সহজে ফিরিয়ে আনা যাবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, তাদের গর্জন এখনো শোনা যায়।’
টিবিএস রিপোর্ট
12 July, 2025, 07:50 pm
Last modified: 13 July, 2025, 11:38 am
ছবি: টিবিএস

জাতীয় সংসদে দুই-তিনটি আসনের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'তারা ভেবেছিল, দুই-তিনটি আসন ও ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু বিপ্লবী শক্তিকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।'

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, 'আমরা দেশে সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছি। কিন্তু যারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, তাদের উদ্দেশ্য এখনো স্পষ্ট। আমরা বলেছি, গণঅভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পর আগের রাজনীতি সহজে ফিরিয়ে আনা যাবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, তাদের গর্জন এখনো শোনা যায়।'

তিনি বলেন, 'বলছে দরজা খোলা আছে। আমরা বলেছি, ৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এই গণঅভ্যুত্থানের নেতারা আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম, যাতে সব বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশ পুনর্গঠনের কাজ শুরু করা যায়। কিন্তু তারা সে প্রস্তাবে সায় দেয়নি। বরং বলেছিল তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশের সংস্কার নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। আমরা বলেছি, নির্বাচনী ভাগ-বাটোয়ারা নয়, দেশ সংস্কারের পথ এখনো খোলা।'

সাতক্ষীরার সমস্যা তুলে ধরে নাহিদ বলেন, 'এখানকার শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় চরম অব্যবস্থা চলছে। রেলসংযোগের সুবিধা নেই, সুন্দরবন উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে রয়েছে। জলবায়ু ইস্যুতে এনসিপি কাজ করবে। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি স্বৈরাচারী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারি, তবে দেশের ছাত্র-তরুণরা চাঁদাবাজদের ভয় পাবে না। নতুন করে প্রস্তুতি নিতে হবে, বৈষম্যবিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।'

তিনি আরও বলেন, 'চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ইশতেহার দেবো, জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করবো।'

পথসভায় এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সরজিস আলম বলেন, 'এই জুলাইয়ে চব্বিশের জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে চাঁদাবাজ ও দখলদারদের রাজস্ব কায়েম হয়েছে। পাথর দিয়ে পিষে মানুষ মারা হচ্ছে, মৃতদেহের ওপর নৃত্য করা হচ্ছে। এই জুলাইয়ে আমরা বাংলাদেশের সব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।'

পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। এর আগে শহরের নারকেলতলা মোড় থেকে পদযাত্রা করে আসিফ চত্বরে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।
 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / এনসিপির সমাবেশ / গণ-অভ্যুত্থান / সংস্কার / বিচার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net