Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 09:50 pm
Last modified: 10 July, 2025, 10:02 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • সরকারের প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে ‘জোড়াতালি’ আখ্যা দিলেন কামাল আহমেদ
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার

কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সম্পর্কে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে বার্ষিক জরিপ চালানো হবে।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 09:50 pm
Last modified: 10 July, 2025, 10:02 pm
ছবি: সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার-উদ্যোগ নিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগিরই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই অধ্যাদেশ জারি করা হবে।

সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির কথাও বলা হয়েছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সম্পর্কে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে বার্ষিক জরিপ চালানো হবে।

বিজ্ঞাপন শিল্পে কোনো ধরনের যোগসাজশ কিংবা প্রতিযোগিতা পরিপন্থি কৌশল রয়েছে কি না, তা যাচাইয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমানো হবে। এছাড়া, এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি দিতে হবে। বিজ্ঞাপন আয়ের ওপর ২ শতাংশ সরকারি ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী ও অতিথি উপস্থাপক/আলোচকদের সম্মানির ওপর অগ্রিম কর রহিতের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

টেলিভিশন চ্যানেলের আপ-লিংক ও ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসসিএলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। তথ্য সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম / গণমাধ্যম সংস্কার কমিশন / তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় / বিজ্ঞপ্তি / বিজ্ঞাপন / পিআইবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • সরকারের প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে ‘জোড়াতালি’ আখ্যা দিলেন কামাল আহমেদ
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net