Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
কোভিড-১৯: আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2021, 03:45 pm
Last modified: 06 January, 2021, 04:07 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৪১
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

কোভিড-১৯: আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭৮

বাংলাদেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার মৃত্যুর এই সংখ্যাসহ গত নয় মাসে দেশে ৭ হাজার ৬৮৭ জন মারা গেছেন। এছাড়া নতুন ৯৭৮ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ১৮ হাজার ৮৯৮ জন।
টিবিএস রিপোর্ট
06 January, 2021, 03:45 pm
Last modified: 06 January, 2021, 04:07 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জনে। 

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৯৭৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন। 

বুধবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড এন্টিজেনসহ ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৮ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন।
  • মারা গেছেন: ৭ হাজার ৬৮৭ জন।
  • মোট সুস্থ: ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন। 
  • মোট নমুনা পরীক্ষা: ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮ কোটি ৬৯ লাখ ২০ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৬১ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৮ লাখ ৭৮ হাজার ৫৭ জনের। বাকি ২ কোটি ৩৪ লাখ ৬ হাজার ২৫২ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। এরপর বছরের আগস্ট সেপ্টেম্বরে এসে তা কিছুটা কমে যায়। তবে স্বাস্থ্য অধিদপ্তদের তথ্য অনুযায়ী গতমাস থেকে করোনা সংক্রমণ কিছুটা বাড়ার পর ফের কমতে শুরু করেছে।
 
Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
  • হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৪১
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net