Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ সুপ্রিম কোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 04:10 pm
Last modified: 08 July, 2025, 04:12 pm

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি দুই দফায়, চলতি বছর থেকেই কার্যকর
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ সুপ্রিম কোর্টের

এই বিষয়ে করা দুটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 04:10 pm
Last modified: 08 July, 2025, 04:12 pm
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি /টিবিএস

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। আজ (৮ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই ১৩৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল।

এই বিষয়ে করা দুটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হচ্ছে, কারণ এটি গোটা জাতির ইচ্ছা।'

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো বিতর্কিত বলে সমালোচিত হয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আসে।

গত বছরের ৫ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে রিট করেন। 

১৯ আগস্ট হাইকোর্ট এই রিট আবেদনের শুনানি নিয়ে সরকারকে জানাতে বলেন কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হবে না।

এরপর ৩০ অক্টোবর, ৬, ৭, ১০, ১৩, ১৪, ২০, ২৫, ২৭ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বরসহ বিভিন্ন দিনে এই বিষয়ে বিস্তারিত শুনানি হয়।

এছাড়াও, গত বছরের ২৯ অক্টোবর মুক্তিযোদ্ধা ও নওগাঁর রাণীনগরের মোফাজ্জল হোসেন ১৫তম সংশোধনীর ১৭টি ধারা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন।

সেই রিটের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট একটি পৃথক রুল জারি করে জানতে চায় কেন ওই ধারা/বিধানগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এই রুলের ওপর শুনানি হয় ৪ ডিসেম্বর।

এ বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল এবং সুপ্রিম কোর্টের কিছু আইনজীবীও আদালতে পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়।

এছাড়া, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়।

শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে পুনঃপ্রবর্তন করা হয়।

এছাড়া, সংশোধনীর মাধ্যমে নির্বাচনের সময়সীমাও পরিবর্তন করা হয়—সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বিধান যুক্ত করা হয়, যেখানে আগে মেয়াদ শেষের পর ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।

Related Topics

টপ নিউজ

তত্ত্বাবধায়ক সরকার / পুনর্বহাল / পূর্ণাঙ্গ অনুলিপি / সুপ্রিম কোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি দুই দফায়, চলতি বছর থেকেই কার্যকর
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net