Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক

সিএনএন
04 July, 2025, 02:50 pm
Last modified: 04 July, 2025, 02:53 pm

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা চালাল রাশিয়া

টানা ১৩ ঘণ্টার ওই হামলায় একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। কিয়েভ সিটি প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন।
সিএনএন
04 July, 2025, 02:50 pm
Last modified: 04 July, 2025, 02:53 pm
হামলায় কিয়েভের একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। ছবি: রয়টার্স

রাশিয়া শুক্রবার ভোররাতে ইউক্রেনের ওপর রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির ব্যাপারে 'কোনো অগ্রগতি' হয়নি।

টানা ১৩ ঘণ্টার ওই হামলায় কিয়েভের একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। কিয়েভ সিটি প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, রাশিয়া মোট ৫৩৯টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ৪৭৬টি ভূপাতিত করা হয়েছে। এ ছাড়াও ছোড়া হয় ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

শুক্রবার ভোরে শহরজুড়ে বিস্ফোরণ ও ড্রোনের শব্দ শোনা যাওয়ার পর হাজার হাজার বাসিন্দা রাত কাটিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, যার মধ্যে ছিল মেট্রো স্টেশন ও আন্ডারগ্রাউন্ড পার্কিং লটও।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেন, 'কিয়েভে একদম ভয়াবহ ও নির্ঘুম এক রাত গেল। এখন পর্যন্ত সবচেয়ে খারাপ রাতগুলোর একটি।'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে দেশের ওপর হওয়া 'সবচেয়ে ব্যাপক আকাশ হামলাগুলোর একটি' বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, 'গতকাল আমাদের শহর ও অঞ্চলে যখন একযোগে বিমান হামলার সাইরেন বেজে উঠতে শুরু করে, প্রায় একই সময় সংবাদমাধ্যমে ট্রাম্প ও পুতিনের ফোনালাপ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আবারও প্রমাণ করে, রাশিয়ার এই যুদ্ধ ও সন্ত্রাস থামানোর কোনো ইচ্ছেই নেই।'

রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরের ভবন ও স্থাপনায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলায় বহু তলা বিশিষ্ট কিছু ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে গেছে। কিয়েভের রেলপথের একটি অংশও ধ্বংস হয় এবং আহতদের ডাকে সাড়া দিতে যাওয়া পাঁচটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেকেই। ছবি: এএফপি

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের ওপর রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধু জুন মাসেই রাশিয়া ৩৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যার মধ্যে প্রায় ৮০টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া ইউক্রেনের ওপর ফেলা হয়েছে ৫ হাজার ওয়ার ড্রোন এবং ৫ হাজার গ্লাইডিং বোমা।

এর আগে, শুক্রবারের হামলার ঠিক পাঁচ দিন আগেই রাশিয়া এক রাতেই ইউক্রেনে ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে—যা ছিল আরেকটি রেকর্ড।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টা পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার পর তিনি হতাশা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ট্রাম্প বলেন, 'আমাদের ফোনালাপ হয়েছিল। এটা বেশ দীর্ঘ ছিল। আমরা অনেক বিষয়ে কথা বলেছি—ইরানও ছিল আলোচনায়। আর যেমনটা জানেন, ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। আমি এতে মোটেও সন্তুষ্ট নই।'

পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, 'না।' তিনি আরও বলেন, 'আজকে আমি তার (পুতিনের) সঙ্গে কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি।'

তিনি জানান, শুক্রবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। পুতিনের সঙ্গে আলোচনা নিয়ে তিনি 'খুব হতাশ' বলে মন্তব্য করেন এবং মনে করেন, পুতিন যুদ্ধ থামানোর পথে নেই।

এদিকে, রাশিয়ার সাম্প্রতিক হামলার সময়ই ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রও। সামরিক ব্যয় ও বিদেশে মার্কিন সহায়তার পর্যালোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প স্বীকার করেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত রক্ষার জন্য নেওয়া হয়েছে।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র—যার মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, রকেট লঞ্চার, রাডার, ট্যাংক ও অ্যান্টি-আর্মার অস্ত্র। তবে এতে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।

কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ইউক্রেনের প্রতি সহায়তার মাত্রায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এতে কিয়েভের প্রতি ভবিষ্যৎ মার্কিন সমর্থন নিয়ে প্রশ্ন উঠেছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানায়, ট্রাম্প ও পুতিনের আলোচনায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়টি তোলা হয়নি। তবে ট্রাম্প যুদ্ধ 'যত দ্রুত সম্ভব' শেষ করার বিষয়টি উত্থাপন করেন। জবাবে পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ লক্ষ্য থেকে তারা 'পিছিয়ে আসবে না'।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ট্রাম্প-পুতিন ফোনালাপ / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net