Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
প্রবাসীদের এনআইডি, ভোটার তালিকা ও সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:20 pm
Last modified: 26 June, 2025, 08:26 pm

Related News

  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

প্রবাসীদের এনআইডি, ভোটার তালিকা ও সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

নোটিশে বলা হয়, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ৬-৭ শতাংশ হলেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ বাংলাদেশের সংবিধানেও নাগরিকদের ভোটাধিকারকে রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:20 pm
Last modified: 26 June, 2025, 08:26 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), হালনাগাদ ভোটার তালিকা ও সরাসরি ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত ২০ জন প্রবাসী বাংলাদেশির পক্ষে আইনজীবী শিশির মনির এই নোটিশ পাঠান।

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আইন ও বিচার সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বরাবর পাঠানো এই নোটিশে ৩০ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ৬-৭ শতাংশ হলেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ বাংলাদেশের সংবিধানেও নাগরিকদের ভোটাধিকারকে রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নোটিশে কয়েকটি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে, যেসব প্রবাসী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিন্তু এখনো এনআইডি পাননি, তাদের এনআইডি প্রদান; যাদের এনআইডি রয়েছে, তাদের হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের বর্তমান অবস্থান উল্লেখ; প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নির্বাচন সহায়তা কেন্দ্র স্থাপন এবং ওই কেন্দ্রগুলোতেই দূতাবাসের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সরাসরি ভোটগ্রহণের ব্যবস্থা।

নোটিশে আরও বলা হয়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ৩০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের প্রচলিত আইনের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ২০ জন প্রবাসী বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অবস্থান করছেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / প্রবাসী / ভোটার তালিকা / ভোটাধিকার / নির্বাচন কমিশন / সচিব / আইনি নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net