Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
রেল হবে লাভজনক: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
16 October, 2019, 08:10 pm
Last modified: 16 October, 2019, 08:16 pm

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন: মাহ্‌দী আমিন

রেল হবে লাভজনক: প্রধানমন্ত্রী

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের নতুন বগি সংযোজনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন
ইউএনবি
16 October, 2019, 08:10 pm
Last modified: 16 October, 2019, 08:16 pm

রেলওয়েকে লাভজনক খাতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পুরো দেশকে রেল যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করছে।

তিনি বলেন, “যারা অলাভজনক বলে রেল পথগুলো একেবারে বন্ধ করে দিতে চেয়েছিল, তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এগুলোও লাভজনক হতে পারে। পাশাপাশি, রেলপথের আধুনিকায়নের মাধ্যমে পণ্য পরিবহণসহ মানুষের জন্য বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা তৈরি করা যায়।”

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের নতুন বগি সংযোজনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের মধ্যে রেল অনেক জনপ্রিয়। কিন্তু বিএনপি সরকার এটা লাভজনক হবে না বলে আন্তর্জাতিক সংগঠনগুলোর কথা মতো পরিকল্পিতভাবে রেলপথগুলো বন্ধ করে দেয়।

“আমি মনে করি এটি দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। কারণ দেশের সাধারণ মানুষ তাদের যোগাযোগের জন্য রেলকেই বেছে নেয়। একটি দেশের জন্য রেল, পানি, আকাশ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন।”

প্রধানমন্ত্রী জানান, তার সরকার বরিশালসহ প্রতিটি বিভাগে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য একটি বিশাল কর্মসূচি বাস্তবায়ন করছে। 

“আমরা অনেকগুলি নতুন রেল পথ নির্মাণ করেছি এবং বহু পুরাতন রেললাইন মেরামত করেছি।”

সরকার প্রধান বলেন, “আমাদের লক্ষ্য হলো পুরো বাংলাদেশকে, এমনকি দেশের দক্ষিণাংশকে রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে আনা। সরকার বরিশাল, বাগেরহাটের মংলা ও পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করবে। আমরা দ্রুত রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছি।”

পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম, রংপুর ও লালমনিহাট জেলার স্থানীয়দের সাথে মত বিনিময় করেন।

লালমনিরহাটের স্থানীয়দের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের এ জেলায় সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভবিষ্যতে লালমনিরহাটের অ্যারোনটিকাল সেন্টার থেকে হেলিকপ্টার, বিমান এবং যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে। বাংলাদেশ এখন জাহাজ নির্মাণ ও রফতানি করতে পারে বলেও জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। অপরদিকে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী মূখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন গত ১১ বছরে দেশের রেলপথের উন্নয়ন ও আধুনিকায়নের ওপর একটি অডিও-ভিজুয়াল উপস্থাপনা দেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তিনবার কুড়িগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ঢাকা-কুড়িগ্রাম একটি আন্তঃনগর ট্রেন চালুরও প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেনের সুবিধা পেল কুড়িগ্রামবাসী।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / কুড়িগ্রাম এক্সপ্রেস / বাংলাদেশ রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • অপরাধীর রাজনৈতিক ছাড় নেই, জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্‌দী আমিন
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন: মাহ্‌দী আমিন

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net