Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
৫ আগস্ট সরকারি ছুটি, ঘোষণা রবিবার: উপদেষ্টা ফারুকী

বাংলাদেশ

ইউএনবি
19 June, 2025, 04:05 pm
Last modified: 19 June, 2025, 05:18 pm

Related News

  • ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট সরকারি ছুটি, ঘোষণা রবিবার: উপদেষ্টা ফারুকী

পাশাপাশি ফারুকী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এ বিষয়ে কাজ করছেন।
ইউএনবি
19 June, 2025, 04:05 pm
Last modified: 19 June, 2025, 05:18 pm
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।

ফারুকী বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার মাসব্যাপী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে জুলাই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে সবাইকে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।'

পাশাপাশি ফারুকী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এ বিষয়ে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে আরও দুটি বিশেষ সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্বশাসন নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি বলেন, আরেকটি হচ্ছে জুলাই প্রক্লেমেশন ছাত্র-জনতার দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে ৫ আগস্টের আগেই দেওয়া যায়, সেজন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এ কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। এ কমিটি ছাত্রদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জুলাই প্রক্লেমেশন তৈরির কাজ করবেন। 

এছাড়া গত বছর জুলাই গণঅভ্যুত্থানে কী কী হয়েছে, সেগুলো কীভাবে রিক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে আলোচনা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রক্লেমেশন নিয়ে ইতিমধ্যে কাজ হয়েছে, কাজ এগিয়েছে। বাকি কাজগুলো যাতে তাড়াতাড়ি করা যায়, সেজন্য ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। প্রক্লেমেশন দেরি হচ্ছে এ কথা ঠিক না। এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই যাতে করতে পারি। 

Related Topics

টপ নিউজ

মোস্তফা সরয়ার ফারুকী / সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা / ৫ আগস্ট / সরকারি ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net