Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
জামায়াতকে বেশি বক্তব্য দিতে দেওয়ার প্রতিবাদে সিপিবি-গণফোরামের ওয়াক আউট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2025, 06:10 pm
Last modified: 18 June, 2025, 07:01 pm

Related News

  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব ‘ক্ষমার অযোগ্য ধৃষ্টতা’: সিপিবি
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 

জামায়াতকে বেশি বক্তব্য দিতে দেওয়ার প্রতিবাদে সিপিবি-গণফোরামের ওয়াক আউট

রুহিন হোসেন বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে। জামায়াতের তিনজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ আমাদের একজন প্রতিনিধি কথা বলতে গেলেও বাধার মুখে পড়ছেন। আমরা প্রতিবাদ করেছি, কমিশন তা নোট করেছে। তাই সংলাপে আমরা আবার যোগ দিচ্ছি।’
টিবিএস রিপোর্ট
18 June, 2025, 06:10 pm
Last modified: 18 June, 2025, 07:01 pm
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের তুলনামূলকভাবে বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণফোরামের নেতারা। তবে মিনিট দশেক পর তারা আবার সংলাপে ফিরে যান।

আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের আলোচনা শুরু হয় সকাল সাড়ে ১১টায়। মধ্যাহ্নভোজের বিরতির পর আবারও বিকেল পৌনে ৩টায় আলোচনা শুরু হয়। এক ঘণ্টা পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সংলাপ কক্ষ ত্যাগ করেন।

ফরেন সার্ভিস একাডেমির নিচতলায় সাংবাদিকদের রুহিন হোসেন বলেন, 'এখানে বৈষম্য হচ্ছে। জামায়াতের তিনজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ আমাদের একজন প্রতিনিধি কথা বলতে গেলেও বাধার মুখে পড়ছেন। আমরা প্রতিবাদ করেছি, কমিশন তা নোট করেছে। তাই সংলাপে আমরা আবার যোগ দিচ্ছি।'

এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, 'ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। যদি তারা নিরপেক্ষ না থাকে, তবে আমরা সংলাপে অংশ নেব না।'

তবে সিপিবি ও গণফোরামের নেতাদের আবার সংলাপে ফিরিয়ে আনতে নিচে নেমে আসেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিএনপিপন্থী দল বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহছান হুদা।

ওই সময় শাহাদাত হোসেন সেলিম বলেন, 'ওনারা জামায়াত বলে আপত্তি করছেন। অথচ আপনারা তো দশজন মানুষেরও প্রতিনিধিত্ব করেন না। আমরা কতজন মানুষের প্রতিনিধিত্ব করি, তা ভাবুন।' তিনি আরও বলেন, 'আমি ওয়াকআউট করিনি, বরং সমঝোতা হয়েছে।' পরে উভয় দলই সংলাপে ফিরে যায়।

এদিকে জামায়াতকে বেশি সময় দেওয়ার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, 'কখনো কখনো একটু ভিন্নমত থাকবে। সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে। ঘড়ি ধরে তো আর সময় হিসেব করা হয়না। ফলে ক্ষোভ বিক্ষোভ থাকবে। আমরা সেটা নোট নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / জাতীয় ঐকমত্য কমিশন / সিপিবি / গণফোরাম / ওয়াকআউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব ‘ক্ষমার অযোগ্য ধৃষ্টতা’: সিপিবি
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net