Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
মেসি-রোনালদিনহোকে পেছনে ফেলে শতাব্দীসেরা রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
28 December, 2020, 01:00 pm
Last modified: 28 December, 2020, 01:23 pm

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

মেসি-রোনালদিনহোকে পেছনে ফেলে শতাব্দীসেরা রোনালদো

গত মৌসুমটি নিজের করে নেওয়া বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। বায়ার্নের মিউনিখের হ্যান্সি ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা জিতেছেন শতাব্দীসেরা কোচের পুরস্কার।
টিবিএস ডেস্ক
28 December, 2020, 01:00 pm
Last modified: 28 December, 2020, 01:23 pm

ক্যারিয়ারের সেরা সময়ে লিওনেল মেসিকে পেয়েছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। তাদের দ্বৈরথ চলছে এখনও। তবে শতাব্দীসেরার পুরস্কার জেতার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহও। শেষ হাসিটা উঠেছে জুভেন্টাসের পর্তুগিজ এই ফরোয়ার্ডের মুখেই।

মেসি-রোনালদিনহোদের হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার দুবাইতে এক জমকালো অনুষ্ঠানে ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় রোনালদোর হাতে। 

২০১১ সাল থেকে গ্লোব সকার অ্যাওয়ার্ডে যুক্ত হয় বর্ষসেরা ফুটবলার। এর পর থেকে রোনালদোই সবচেয়ে বেশিবার পুরস্কারটি জিতেছেন। গতবারও বর্ষসেরার পুরস্কার জেতেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ এই তারকা। গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো এই পুরস্কার জেতেন তিনি। এবার শতাব্দী সেরার পুরস্কার উঠলো তার ঝুলিতে।

গত মৌসুমটি নিজের করে নেওয়া বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। বায়ার্নের মিউনিখের হ্যান্সি ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা জিতেছেন শতাব্দীসেরা কোচের পুরস্কার।  

২০০১ থেকে ২০২০- দীর্ঘ এই সফরে রোনালদোর পায়ে লুটোপুটি খেয়েছে সাফল্য। এই সময়ে ক্লাব ও দেশের হয়ে অনেকগুলো শিরোপা ছুঁয়ে দেখেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাউটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। 

ম্যান ইউ'র হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, জুভেন্টাসের হয়ে দুটি সিরি 'এ' শিরোপা জিতেছেন রোনালদো। এ ছাড়া পর্তুগালের হয়ে একটি ইউরো ও উয়েফা নেশন্স লিগ শিরোপা জিতেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত রোনালদো বলেন, 'এটা অসাধারণ এক অর্জন। সামনে এগিয়ে যেতে এই পুরস্কারটি অনুপ্রেরণা জোগাবে। সেরার স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। আশা করি, বর্তমান কঠিন পরিস্থিতি আগামী বছর আর থাকবে না। আমরা জীবনটা উপভোগ করতে পারব। ধন্যবাদ সবাইকে। আশা করি, এখনও অনেক বছর খেলতে পারব।'

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / লিওনেল মেসি / রোনালদিনহো / গ্লোব সকার অ্যাওয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net