Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 09:15 am
Last modified: 17 June, 2025, 09:19 am

Related News

  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

গত ১৪ জুন ‘হান্নান রহিম তালুকদার’ নামে এক ফেসবুক পেজ থেকে প্রকাশিত প্রায় পনেরো মিনিট চব্বিশ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, উক্ত ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামের বহদ্দারহাটে এলাকার পপুলার গেস্টহাউসে ঢুকে কক্ষে কক্ষে তল্লাশি চালাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 09:15 am
Last modified: 17 June, 2025, 09:19 am
চট্টগ্রামের একটি গেস্টহাউসের তল্লাশি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে অতিথিদের ভিডিও ধারণ ও জেরা করতে দেখা যায় সাংবাদিক পরিচয় দেওয়া এই ব্যক্তিকে। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

চট্টগ্রাম নগরীর একটি গেস্টহাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালি মোড় থেকে তাকে পুলিশ আটক করে। গেস্টহাউস মালিকের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তির নাম হান্নান রহিম তালুকদার। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, 'হান্নান রহিম তালুকদারকে কোতোয়ালি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গেস্টহাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।'

এর আগে ১৪ জুন 'হান্নান রহিম তালুকদার' নামের এক ফেসবুক পেজ থেকে প্রকাশিত প্রায় পনেরো মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি জনপ্রিয় গেস্টহাউসে ঢুকে কক্ষে কক্ষে তল্লাশি চালাচ্ছেন। ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে তিনি অতিথিদের বের করে আনেন এবং তাদের পরিচয় জানতে চান। কেন এসেছেন, কার সঙ্গে এসেছেন—এসব প্রশ্ন করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে 'সাংবাদিক' পরিচয়ে গেস্টহাউসে তল্লাশির ভিডিও ভাইরাল, আইনি বৈধতা নিয়ে প্রশ্ন

ভিডিওর এক অংশে তিনি একে একে বিভিন্ন কক্ষের দরজায় নক করেন এবং অতিথিদের পরিবারের সদস্যদের সামনে ব্যক্তিগত তথ্য চেয়ে প্রশ্ন করেন। এক ব্যক্তি বলেন, তিনি তার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন। বারবার তাদের বৈবাহিক সম্পর্ক প্রমাণের জন্য চাপ দেওয়া হয়।

১৬ জুন পর্যন্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কোটি চল্লিশ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সাংবাদিকতার নীতিমালা ভঙ্গের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

হান্নান রহিম তালুকদার নিজের ফেসবুক আইডিতে নিজেকে দৈনিক 'চট্টগ্রাম সংবাদের' সম্পাদক ও 'সিএসটিভি২৪' এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলেও উল্লেখ করেছেন। তবে প্রেসক্লাব এই দাবি প্রত্যাখ্যান করেছে।

প্রোফাইলে তিনি স্থানীয় বিএনপি নেতাদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী উল্লেখ করে পোস্টার ও ব্যানার ছবি পোস্ট করেছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সাংবাদিক পরিচয় / ভাইরাল ভিডিও / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net