Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ইসরায়েলে উড়ে যাওয়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করলেন বিমানের পাইলট

আন্তর্জাতিক

ক্যাপ্টেন এনাম তালুকদার
17 June, 2025, 09:00 am
Last modified: 17 June, 2025, 09:04 am

Related News

  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত উইটকফ  ও কুশনার, আলোচনা এগোলে যাবেন ভ্যান্সও
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

ইসরায়েলে উড়ে যাওয়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করলেন বিমানের পাইলট

ক্যাপ্টেন এনাম তালুকদার
17 June, 2025, 09:00 am
Last modified: 17 June, 2025, 09:04 am

ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। ছবি: ক্যাপ্টেন এনাম তালুকদার

রাত ২টা ১৫ মিনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী শিডিউলড ফ্লাইট নিয়ে আমরা উড্ডয়ন করলাম। ককপিটে দায়িত্বে আমি, পাশে কো-পাইলট রাপসান রিয়াদ। আকাশ শান্ত, আবহাওয়াও অনুকূল। ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা অতিক্রম করে আমরা বাহরাইনের আকাশসীমার কাছাকাছি পৌঁছে গেলাম। স্থানীয় সময় ভোর প্রায় ৫টা।

৪০ হাজার ফুট উঁচু থেকে পৃথিবীকে দেখে সবসময়ই মনে গভীর বিস্ময় জাগে। কিন্তু সে বিস্ময় কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। অপ্রত্যাশিত ও ভীতিকর এক দৃশ্য দেখে প্রচণ্ড ধাক্কা খেলাম, আতঙ্কিত হয়ে উঠলাম। 

আমাদের উড়োজাহাজ পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ছিল। আমাদের ডান দিকে ইরান, বাঁ দিকে ও কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনও ওঠেনি, তবে পুব দিগন্তে হালকা আলো ফুটতে শুরু করেছে।

অকস্মাৎ ইরানের আকাশজুড়ে ঝলসে উঠল এক উজ্জ্বল আলোর ঝলক।

প্রথমে ভাবলাম, কোনো সাধারণ সামরিক মহড়ার অংশ বুঝি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ওগুলো দেখতে পেলাম আমরা—মিসাইল। ডজন ডজন, হয়তো তারও বেশি; একের পর এক পশ্চিম দিকে ছুটে যাচ্ছে আকাশ চিরে।

কো-পাইলটও স্তব্ধ। আমরা সঙ্গে সঙ্গে ফ্লাইট রুট পর্যালোচনা শুরু করলাম। একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল বারবার:

ওই মিসাইলগুলোর একটাও যদি ভুল পথে চলে আসে?

এই চিন্তাটাই মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিল।

একজন পাইলট হিসেবে আমি বহুবার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু এই অভিজ্ঞতার সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না—জ্বলন্ত তিরের মতো মিসাইল গুলো আকাশ চিরে উড়ে যাচ্ছে, আমাদের বিমান থেকে মাত্র কয়েক মাইল দূর দিয়ে। আমরা দ্রুত রুট  বদলে নিরাপদ দূরত্বে চলে গেলাম। শেষপর্যন্ত নিরাপদেই অবতরণ করলাম রিয়াদে।

মাটিতে নামার পর ফোন অন করতেই একের পর এক খবরের শিরোনামগুলো ভেসে উঠল স্ক্রিনে:

'ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা'

এটা স্রেফ সামরিক পদক্ষেপ ছিল না। এ ছিল একটি সম্ভাব্য যুদ্ধের সূচনা—যা হয়তো দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। গোটা অঞ্চলের স্থিতিশীলতা এখন হুমকির মুখে।

সেই সকালটায় আমি শুধু একজন পাইলট ছিলাম না। আমি হয়ে উঠলাম ইতিহাসের জীবন্ত সাক্ষী—আকাশ থেকে প্রত্যক্ষ করলাম এক সংঘাতের সূচনালগ্ন।

আমরা যে ক্ষেপণাস্ত্রগুলো দেখেছিলাম, সেগুলো সম্ভবত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল—শুধু অস্ত্র নয়; ওগুলো ছিল কৌশলগত বার্তা। এসব ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার ওপরে মহাকাশসীমা স্পর্শ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন আর কেবল ট্রানজিট করিডর নয়; এটি হয়ে উঠছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা। 

ভাগ্যক্রমে, আমাদের যাত্রীরা কোনো বিপদের আঁচ পাননি। তারা টেরও পাননি কী এক ভয়াবহ ঝুঁকির মধ্যে দিয়ে তাদের যাত্রা সম্পন্ন হয়েছে। আমরা নিরাপদে অবতরণ করতে পেরেছি বটে, কিন্তু সেই প্রশ্নটি এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়: 

আমরা যে আকাশে উড়ি, সেটি আদৌ কতটা নিরাপদ?


  • ক্যাপ্টেন এনাম তালুকদার: বিমান-এর পাইলট

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / ইরান / মধ্যপ্রাচ্য / ইরান-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত উইটকফ  ও কুশনার, আলোচনা এগোলে যাবেন ভ্যান্সও
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net