Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে লেবাননে বাংলাদেশিদের রাতে না বেরোনোর পরামর্শ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 08:55 pm
Last modified: 16 June, 2025, 09:01 pm

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে লেবাননে বাংলাদেশিদের রাতে না বেরোনোর পরামর্শ

প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক (৭১২১৭১৩১), হটলাইন (৭০৬৩৫২৭৮) এবং হেল্পলাইন নম্বরে (৮১৭৪৪২০৭) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 08:55 pm
Last modified: 16 June, 2025, 09:01 pm
ফাইল ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আজ (১৬ জুন) দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, 'মধ্যপ্রাচ্যে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বিশেষ করে রাতের বেলায় ঘরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।'

সতর্কবার্তায় আরও বলা হয়, 'লেবাননের স্থানীয় কর্তৃপক্ষের জারিকৃত সতর্কতামূলক বার্তাগুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।'

প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক (৭১২১৭১৩১), হটলাইন (৭০৬৩৫২৭৮) এবং হেল্পলাইন নম্বরে (৮১৭৪৪২০৭) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আজ ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা এখন ইরানের পশ্চিমাঞ্চল থেকে রাজধানী পর্যন্ত বিস্তৃত আকাশসীমা নিয়ন্ত্রণে রেখেছে। এই ঘোষণার আগে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। সংঘাতের চতুর্থ দিনে এসব হামলায় নগরাঞ্চলের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ সেবা অবকাঠামো ভেঙে পড়েছে।

এদিকে, তেহরানে ইসরায়েলের চালানো বিমান হামলায় ২২০ জনের বেশি মানুষ নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান তেল আবিব ও হাইফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে কমপক্ষে ৮ জন নিহত ও আরও অনেক আহত হন।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধ / লেবানন / প্রবাসী বাংলাদেশি / সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net