Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ, দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আটক ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:25 pm
Last modified: 15 June, 2025, 10:00 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ, দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আটক ১

নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:25 pm
Last modified: 15 June, 2025, 10:00 pm

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মারামারির ঘটনায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ রোববার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

এ ঘটনায় জামলাবাজ গ্রামের রুস্তম আলীর ছেলে আজাদ মিয়াকে (৬০) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে আজ সকাল ৮টার দিকে বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাকবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের।

একপর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলামের বুকে সুলফির আঘাত লাগে এবং তার ভাই জালাল হোসেন গুরুতর আহত হন। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / সংঘর্ষ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net