Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 08:45 pm
Last modified: 15 June, 2025, 10:25 pm

Related News

  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার

তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 08:45 pm
Last modified: 15 June, 2025, 10:25 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ইতোমধ্যে মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক 'দাঁড়িপাল্লা'পুনরায় ফিরিয়ে দিয়েছে। তাই এখন থেকেই আমাদের জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।'

আজ রোববার (১৫ জুন) সকালে খুলনার সিকিরহাট, ফুলতলা বাজার ও শিরোমনি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'বিগত ৫৪ বছরে দেশের মানুষ নানা দলের শাসন দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি। বরং দেশকে হত্যা, লুটপাট, দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছে। আজ মানুষ বলছে— সব দলের শাসন দেখা হয়েছে, এখন ইসলামী শাসনের প্রয়োজন।'

তিনি বলেন, 'আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।'

তিনি আরও বলেন, 'আগামী সংসদে যদি ইসলামপ্রিয় ও সৎ ১৫১ জন সদস্য নির্বাচিত হন, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার দেশে পরিণত হবে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও কর্মসংস্থানের টেকসই উন্নয়ন হবে।'

২৪'র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমরা নতুন একটি সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার। দুই হাজারের বেশি শহীদ ও ৩০ হাজার পঙ্গু ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায়। আর যেন কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই দায়িত্ব আমাদের সবার।'

প্রথম পথসভাটি সকাল ১০টায় সিকিরহাট খেয়াঘাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মফিজুল ইসলাম। 

এরপর সকাল সাড়ে ১০টায় ফুলতলা বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। 

শেষ পথসভাটি অনুষ্ঠিত হয় শিরোমনি শহীদ মিনার চত্বরে। সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো।

সভা শেষে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা সিকিরহাট খেয়াঘাটে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / নির্বাচন / বেকার / দাঁড়িপাল্লা / ভোট / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net