Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 10:05 pm
Last modified: 11 June, 2025, 10:16 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি

চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বেনিপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 10:05 pm
Last modified: 11 June, 2025, 10:16 pm
ছবি: টিবিএস

অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বেনিপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আটক ২৬ জনকে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় হস্তান্তর করেছে। এরমধ্যে ১৩ জন শিশু সাত জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশের ২৬ নাগরিককে আটক করে পুলিশ। আটকদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ ২৬ বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে জানায়।

তিনি জানান, এরপর বিএসএফ বিজিবির কাছে এই ২৬ জনের নামের তালিকা হস্তান্তর করে। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানায়।

আবু হানিফ মো. সিহানুক জানান, বুধবার দুপুরে জীবননগর বেনিপুর সীমান্তের ৬৪ নং মেইন পিলার এর কাছে শূন্যরেখায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়রির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর করাদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।

Related Topics

টপ নিউজ

চুয়াডাঙ্গা / বিজিবি / বিএসএফ / হস্তান্তর / বাংলাদেশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net