Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বিশ্ব জনসংখ্যায় মুসলিমদের অনুপাত বাড়ছে, কমছে খ্রিস্টানদের হার: পিউ রিসার্চ সেন্টার

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 05:55 pm
Last modified: 11 June, 2025, 06:32 pm

Related News

  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
  • ‘খ্রিস্টান গণহত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের; প্রকৃত পরিস্থিতি আসলে কী?
  • নাইজেরিয়ায় সেনা মোতায়েন বা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • হাসিনাকে কেন পুশ ইন করছেন না: ভারতকে রিজভী
  • বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

বিশ্ব জনসংখ্যায় মুসলিমদের অনুপাত বাড়ছে, কমছে খ্রিস্টানদের হার: পিউ রিসার্চ সেন্টার

লেখক কনরাড হ্যাকেট বলেন, ‘মাত্র ১০ বছরে এত বড় পরিবর্তন সত্যিই চোখে পড়ার মতো। এ সময়ের মধ্যে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার পার্থক্য অনেকটাই কমে এসেছে। মুসলিম জনসংখ্যা বেড়েছে সব ধর্মের চেয়ে দ্রুত হারে।’
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 05:55 pm
Last modified: 11 June, 2025, 06:32 pm
মসজিদে নববী। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস

বিশ্ব জনসংখ্যায় ইসলাম ধর্মের অনুসারীদের অনুপাত বেড়েছে, অন্যদিকে খ্রিস্টধর্মের অনুপাত কিছুটা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

সোমবার (৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। প্রতিবেদন অনুযায়ী, মুসলিম জনসংখ্যার হার ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

বিশ্বব্যাপী ২ হাজার ৭০০টিরও বেশি আদমশুমারি ও জরিপের বিশ্লেষণের ভিত্তিতে ধর্মীয় জণতাত্ত্বিক পরিবর্তনগুলো খতিয়ে দেখেছে প্রতিষ্ঠানটি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে খ্রিস্টানরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত হলেও, তাদের সংখ্যা বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি।

সেই বছর খ্রিস্টানদের মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩০ কোটিতে। তবে ধর্মীয় অনুপাতে তা কমে দাঁড়ায় ২৮ দশমিক ৮ শতাংশে, যা ১০ বছর আগের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম।

প্রতিবেদনের প্রধান লেখক কনরাড হ্যাকেট বলেন, 'মাত্র ১০ বছরে এত বড় পরিবর্তন সত্যিই চোখে পড়ার মতো। এ সময়ের মধ্যে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার পার্থক্য অনেকটাই কমে এসেছে। মুসলিম জনসংখ্যা বেড়েছে সব ধর্মের চেয়ে দ্রুত হারে।'

পিউ-এর গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে কাজ করেছে তাদের অপেক্ষাকৃত কম গড় বয়স—২০২০ সালে মুসলিমদের গড় বয়স ছিল ২৪, যেখানে অন্যান্য অমুসলিমদের গড় বয়স ছিল ৩৩।

এছাড়া কিছু অঞ্চলে মুসলিমদের মধ্যে উচ্চ জন্মহার এবং ধর্মত্যাগের হার অপেক্ষাকৃত কম থাকাও বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

হ্যাকেট বলেন, 'বিশ্বজুড়ে প্রতি একজন নতুন খ্রিস্টান ধর্মগ্রহণকারীর বিপরীতে তিনজন করে খ্রিস্টান ধর্মত্যাগ করছেন।'

গবেষণায় দেখা গেছে, বর্তমানে খ্রিস্টানদের সর্বাধিক বসবাস সাব-সাহারান আফ্রিকাতে, প্রায় ৩১ শতাংশ। আগে এই স্থানটি ছিল ইউরোপের দখলে।

হ্যাকেট বলেন, 'সাব-সাহারান আফ্রিকায় উচ্চ জন্মহার, তরুণ জনগোষ্ঠী ও সামগ্রিকভাবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রভাবেই এই পরিবর্তন এসেছে। এর বিপরীতে ইউরোপের জনসংখ্যায় বয়স্ক জনগোষ্ঠী, কম জন্মহার ও ধর্মত্যাগের হার বেশি।' 

হ্যাকেট বলেন, 'আমরা মাঝে মাঝে ধর্মীয় পুনর্জাগরণের কথা শুনি, এবং সেটা নির্দিষ্ট কিছু স্থানে সম্ভবও হতে পারে। তবে এই ১০ বছরের পুঙ্খানুপুঙ্খ গবেষণায় দেখা যাচ্ছে, অনেক জায়গায় মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে সরে যাচ্ছে।'

ধর্মত্যাগের প্রবণতা, বয়স ও জন্মহারের ব্যবধান বিবেচনায় হ্যাকেট ধারণা দেন, এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। তবে এই পূর্বাভাস বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করবে ভবিষ্যতের প্রবণতাগুলোর ওপর।

Related Topics

টপ নিউজ

ইসলাম গ্রহণ / খ্রিস্টান / মুসলমান / বিশ্ব জনসংখ্যা / বৃদ্ধি / পিউ রিসার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
  • ‘খ্রিস্টান গণহত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের; প্রকৃত পরিস্থিতি আসলে কী?
  • নাইজেরিয়ায় সেনা মোতায়েন বা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • হাসিনাকে কেন পুশ ইন করছেন না: ভারতকে রিজভী
  • বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net