Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
বাংলাদেশ থেকে পাচার অর্থ জব্দে যুক্তরাজ্যের প্রতি আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 09:55 pm
Last modified: 10 June, 2025, 10:29 pm

Related News

  • শাহজালাল বিমানমন্দরে যাত্রীর কাছে মিলল ৩ সোনার ডিম 
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • অবৈধভাবে আমদানি করা সুতা জব্দ: প্রকৃত আমদানিকারক শনাক্ত করে ব্যবস্থা চায় বিটিএমএ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে পাচার অর্থ জব্দে যুক্তরাজ্যের প্রতি আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করতে— ব্রিটিশ সরকারের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের তিনটি দুর্নীতিবিরোধী সংস্থা।
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 09:55 pm
Last modified: 10 June, 2025, 10:29 pm

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করতে— ব্রিটিশ সরকারের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের তিনটি দুর্নীতিবিরোধী সংস্থা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন দেশটি সফর করছেন, এমন সময়ে এই আহ্বান এসেছে।

আজ (১০ জুন) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিদাতা প্রতিষ্ঠানগুলো হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে।

তারা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন বাংলাদেশের প্রভাবশালী কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়—যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। একইসঙ্গে, যুক্তরাজ্যে অবস্থিত পাচার সম্পদ উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধিরও আহ্বান জানানো হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জবাবদিহিমূলক শাসনের এই বিরল সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।"

তিনি আরও বলেন, "পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনা বাংলাদেশের দুর্নীতিবিরোধী সংস্কার উদ্যোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে, অর্থপাচারকারীরা শেষ পর্যন্ত উৎস দেশ ও গন্তব্য উভয় স্থানেই জবাবদিহির আওতায় আসছে।"

স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুজান হাওলি বলেন, "যুক্তরাজ্য সরকার যেন দেরি না করে দুর্নীতিবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে—যাতে অনিয়ম ও ঘুষের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের সম্পদ যুক্তরাজ্য ও এর আওতাধীন অঞ্চলগুলোতে জব্দ করা যায়।"

তিনি বলেন, "এতে মামলার তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ সময় পাবে, এবং এটি একটি শক্ত বার্তা দেবে যে, বড় দুর্নীতির সঙ্গে যুক্তরা নির্বিচারে সম্পদ পাচার করে পার পাবে না।"

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতিনির্ধারণী পরিচালক ডানকান হেইমস বলেন, "যুক্তরাজ্য যখন অর্থপাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ তদন্ত ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সম্পদ-ও বাজেয়াপ্ত করা উচিত।"

তিনি বলেন, "এক্ষেত্রে দ্রুত পদক্ষেপই প্রমাণ করবে যে, যুক্তরাজ্যের জবাবদিহির প্রতিশ্রুতি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং বাংলাদেশের গণতান্ত্রিক নবজাগরণকেও সমর্থন করছে।"

বিবৃতিতে উল্লেখ করা হয়, দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের যৌথ অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন সম্পদের মূল্য অন্তত ৪০০ মিলিয়ন পাউন্ড।

এর মধ্যে ইতোমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, প্রধান উপদেষ্টা ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এসব সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগ নেবেন।

অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার করে মোট ২৩৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শান্তি প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, "অর্থপাচারের সোনালী যুগ শেষ হয়েছে।"

Related Topics

টপ নিউজ

অর্থপাচার / দুর্নীতি / জব্দ / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) / স্পটলাইট অন করাপশন / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে / আহ্বান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • শাহজালাল বিমানমন্দরে যাত্রীর কাছে মিলল ৩ সোনার ডিম 
  • প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সওজ কার্যালয়ে দুদকের অভিযান
  • অবৈধভাবে আমদানি করা সুতা জব্দ: প্রকৃত আমদানিকারক শনাক্ত করে ব্যবস্থা চায় বিটিএমএ
  • ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net