Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
১০ দিনে যেভাবে ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবনতি ঘটল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 June, 2025, 10:50 am
Last modified: 07 June, 2025, 10:53 am

Related News

  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ইরানে ‘মাদার অব অল বম্বস’ নিক্ষেপের প্রস্তুতি ট্রাম্পের, লক্ষ্য পারমাণবিক ও জ্বালানি স্থাপনা

১০ দিনে যেভাবে ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবনতি ঘটল

গত ১০ দিনে ধীরে ধীরে সামান্য মতবিরোধ থেকে প্রকাশ্য বিবাদে গড়িয়েছে তাদের সম্পর্ক।
টিবিএস ডেস্ক
07 June, 2025, 10:50 am
Last modified: 07 June, 2025, 10:53 am
ছবি: কেভিন ডিচ

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ যখন প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন, দৃশ্যটা খুব একটা সুখকর হয় না। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক—দুজনে পরস্পরকে লক্ষ্য করে একের পর এক শব্দবোমা ছুড়ছেন। খবর বিবিসি'র।

গত ১০ দিনে ধীরে ধীরে সামান্য মতবিরোধ থেকে প্রকাশ্য বিবাদে গড়িয়েছে তাদের সম্পর্ক।

২৮ মে, বুধবার

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের নতুন কর ও ব্যয় সংক্রান্ত বিলের পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেন ইলন মাস্ক। তিনি বলেন, প্রস্তাবিত এই আইন তাকে 'হতাশ' করেছে।

পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, বিলের কিছু দিক নিয়ে তিনি 'খুশি নন', তবে কর ছাঁটাইয়ের মতো কিছু অংশ নিয়ে তিনি 'উল্লসিত'।

তবে, মাস্কের মন্তব্য নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

২৯ মে, বৃহস্পতিবার

নিজের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইলন মাস্ক জানান, তিনি ট্রাম্প প্রশাসন ছাড়ছেন। সরকারি খরচ কমাতে গঠিত 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)' নামের বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি।

৩০ মে, শুক্রবার

শেষ কর্মদিবসে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মাস্ক কালশিটে চোখ নিয়ে হাজির হন। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে প্রশংসায় ভাসিয়ে বলেন, মাস্ক আসলে 'বিদায় নিচ্ছেন না'। তিনি হোয়াইট হাউজে 'ঘন ঘন আসা-যাওয়া করবেন' বলেও মন্তব্য করেন।

২ জুন, সোমবার

নিজের আলোচিত অর্থনৈতিক বিল নিয়ে ট্রাম্প 'ট্রুথ সোশাল'-এ পোস্টে দাবি করেন, তার 'বড়, সুন্দর বিল' সম্পর্কে অনেক 'ভুল কথা' ছড়ানো হচ্ছে।

৩ জুন, মঙ্গলবার

এর জবাবে এক্স-এ (সাবেক টুইটার) মাস্ক ওই বিলকে 'অতিরিক্ত খরুচে', 'লজ্জাজনক কাণ্ড' এবং 'ঘৃণামুলক বিকৃতি' বলে কড়া ভাষায় আক্রমণ করেন।

মার্কিন রাজনীতিতে 'পর্ক' বলতে সাংসদদের নির্বাচনী এলাকায় অতিরিক্ত বাজেট বরাদ্দ বোঝায়।

ওই দিন থেকেই মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা বাড়তে শুরু করে।

৪ জুন, বুধবার

(স্থানীয় সময়) দুপুর ১টা ৫৭ মিনিট

ইলন মাস্ক নতুন একটি ব্যয়বহুল বিলের আহ্বান জানান, যা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণের সীমা বাড়াবে না।

দুপুর ২টা ৫০ মিনিট

মাস্ক তার অনুসারীদের ট্রাম্পের বিলের বিরুদ্ধে কংগ্রেস সদস্যদের ফোন দিয়ে বিরোধিতা করার আহ্বান জানান।

সকাল ১১টা ২০ মিনিট

ট্রাম্পের পুরোনো কয়েকটি পোস্ট স্মরণ করিয়ে দেন মাস্ক, যেখানে ২০১২ ও ২০১৩ সালে ট্রাম্প সরকারিভাবে বাজেট খরচ নিয়ে সমালোচনা করেছিলেন।

৫ জুন, বৃহস্পতিবার

দুপুর ১২টা

ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স-এর পাশে ট্রাম্প বলেন, মাস্কের সঙ্গে তার 'ভালো সম্পর্ক ছিল' কিন্তু এখন তা থাকার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি জানান, মাস্ক বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি কমানোর কারণে অসন্তুষ্ট, যা টেসলা ও স্পেসএক্সের ব্যবসায় প্রভাব ফেলবে।

দুপুর ১২টা ১৯ মিনিট

ওভাল অফিস থেকে সরাসরি প্রচারের সময় মাস্ক ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেন।

দুপুর ১২টা ২৪ মিনিট

হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মাস্ক বিলের 'প্রতিটি দিক জানতেন' এবং তিনি মাস্কের ওপর 'খুব হতাশ'।

দুপুর ১২টা ২৫ মিনিট

মাস্ক এক্স-এ লেখেন, 'মিথ্যা। আমাকে কখনো বিলটি দেখানো হয়নি, আর এটি রাতের অন্ধকারে এত দ্রুত পাস হয়েছে যে প্রায় কেউই কংগ্রেসে পড়েনি।'

দুপুর ১২টা ৪৪ মিনিট

মাস্ক আবারও ট্রাম্পের পুরোনো পোস্ট তুলে ধরে প্রশ্ন করেন, 'সেই লোকটা আজ কোথায়?'

দুপুর ১২টা ৪৬ মিনিট

এক ব্যবহারকারীর জবাবে মাস্ক বলেন, 'আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হারতেন।'

দুপুর ১টা ৪৪ মিনিট

মাস্ক এক্স-এ লেখেন, 'এই ভয়ংকর বিল বাজেট ঘাটতি ২.৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাবে।'

দুপুর ১টা ৪৯ মিনিট

মাস্ক ট্রাম্পের পুরোনো কিছু পোস্ট শেয়ার করে প্রশ্ন করেন, 'এই কথাগুলো লিখেছিল কে? হয়তো তাকে বদলে বডি ডাবল বসানো হয়েছে?'

দুপুর ১টা ৫৭ মিনিট

মাস্ক এক্স-এ একটি পোল চালিয়ে জিজ্ঞাসা করেন, 'আমেরিকায় কি এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার সময় এসেছে, যা দেশের ৮০ শতাংশ সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করবে?'

দুপুর ২টা ৩৭ মিনিট

ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, মাস্ক হোয়াইট হাউজে থাকতে থাকতে 'অসহনীয়' হয়ে উঠেছিল, তাই তাকে বের করে দিয়েছিলেন। ট্রাম্প বলেন, মাস্ক 'পাগল হয়ে গিয়েছিল'। মাস্ক এটি 'স্পষ্ট মিথ্যা' বলে খণ্ডন করেছেন।

ট্রাম্প আরও লেখেন, 'আমাদের বাজেট বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হলো মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা।'

বিকাল ৩টা ১০ মিনিট

মাস্ক অভিযোগ করেন, ট্রাম্প-এর নাম 'এপস্টাইন ফাইল'-এ উল্লেখ আছে। এপস্টাইন হলেন যৌন নিপীড়ক, যার বিরুদ্ধে তদন্ত চলছে।

বিকাল ৪টা ৬ মিনিট

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, 'মাস্ক আমার বিরুদ্ধে যাই বলুক, আমি কিছু মনে করন না' এবং তার বিলের পক্ষে অবস্থান ধরে রাখেন।

বিকাল ৪টা ৯ মিনিট

ট্রাম্পের প্রস্তাবের জবাবে মাস্ক বলেন, তিনি 'তৎক্ষণাৎ' ড্রাগন স্পেসক্রাফট (আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জাহাজ) বন্ধ করে দেবেন।

বিকাল ৪টা ১১ মিনিট

মাস্ক ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ইঙ্গিত দেন, এক ষড়যন্ত্র তত্ত্ববিদের কথাও তুলে ধরেন, যিনি ট্রাম্পের বিরুদ্ধে এপস্টাইন ফাইলের তথ্য দিয়েছেন।

বিকাল ৪টা ২৬ মিনিট

মাস্ক ট্রাম্পের একটি বড় নীতির বিরোধিতা করেন। তিনি বলেন, ট্রাম্পের বাণিজ্য শুল্ক 'এই বছরের দ্বিতীয়ার্ধে মন্দা তৈরি করবে।'

রাত ৯টা ২৭ মিনিট

মাস্ক একটু নম্র হওয়ার ইঙ্গিত দেন। তিনি এক্স-এ লিখেন, 'তুমি ভুল বলো না'—যা অন্য এক বিশাল সম্পদের মালিক এবং ট্রাম্প সমর্থক বিল অ্যাকম্যানের কথার জবাব, যিনি দু'জনের শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন।

৬ জুন, শুক্রবার

সকাল ৮টা ৫ মিনিট

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মাস্ককে 'একজন মানসিক ভারসাম্য হারানো ব্যক্তি' বলে মন্তব্য করেন। তিনি বলেন, মাস্কের সঙ্গে কথা বলার আগ্রহ 'বিশেষ নেই'।

এরপর হোয়াইট হাউজ বিবিসিকে জানায়, আজ ট্রাম্পের মাস্কের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই। যদিও এর আগে শোনা যাচ্ছিল, তারা ফোনে কথা বলবেন।

এদিকে সিবিএস জানায়, ট্রাম্প তার টেসলা গাড়িটি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন—যেটি তিনি মাস্ককে সহায়তা করতে গিয়ে কিনেছিলেন।
 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ট্রাম্প-মাস্ক / বিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ইরানে ‘মাদার অব অল বম্বস’ নিক্ষেপের প্রস্তুতি ট্রাম্পের, লক্ষ্য পারমাণবিক ও জ্বালানি স্থাপনা

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net