Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিএনপির সংরক্ষিত নারী আসন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান, ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 07:55 pm
Last modified: 03 June, 2025, 09:08 pm

Related News

  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ

বিএনপির সংরক্ষিত নারী আসন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান, ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

সারজিস বলেন, মাঠপর্যায়ে নির্বাচন করে উঠে আসা আর সান্ত্বনা পুরস্কার নিয়ে উঠে আসার মধ্যে আকাশপাতাল পার্থক্য। 
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 07:55 pm
Last modified: 03 June, 2025, 09:08 pm
ছবি: বেলাল হোসেন/টিবিএস

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানোর বিষয়ে বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেইসঙ্গে দলটি বলেছে, তারা ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায়।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে আজ মঙ্গলবার বিকেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনীম জারা সাংবাদিকদের এ কথা বলেন।

তাসনীম জারা বলেন, 'আমাদের দলীয় অবস্থান ২৫ শতাংশ নারী আসনের বিষয়ে একমত। এই নারীরা নিজস্ব আসন থেকে নির্বাচিত হয়ে আসবেন। সব মিলিয়ে ১০০ আসন থেকে নারীরা নির্বাচিত হয়ে আসবেন।'

তিনি আরও বলেন, 'নিজ আসন থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলে নারীরা কাজ করার সুযোগ পাবেন এবং তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসবে। পদ্ধতি নিয়ে আরো আলোচনা হতে পারে৷ বিএনপি শুধু সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ বাড়াতে চেয়েছে। কিন্তু আমরা চেয়েছি নির্বাচন।' 

সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করলে নারীর ক্ষমতায়ন হবে না, বরং এটি আরও অন্তরায় সৃষ্টি করবে বলে মনে করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, বর্তমানে যে সংরক্ষিত আসন দেওয়া হয়, এটা আসলে প্রাইস পোস্টিং। বিগত সময়ে এখানে যোগ্য মানুষকে বসানো হয়েছে, তা দেখিনি। বরং দেখা গেছে, কোনো এক জায়গায় দল কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারেনি, তখন সান্ত্বনা পুরস্কার হিসেবে তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের কাউকে সংরক্ষিত আসন দেওয়া হয়েছে। এতে নারীকে প্রকৃত ক্ষমতায়ন থেকে দূরে সরিয়ে রাখা হয়। 

তিনি এও বলেন, মাঠপর্যায়ে নির্বাচন করে উঠে আসা আর সান্ত্বনা পুরস্কার নিয়ে উঠে আসার মধ্যে আকাশপাতাল পার্থক্য। 

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সারজিস বলেন, অর্থবিল ও আস্থাভোট ছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে আমরা মত দিয়েছি। জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তির দাবি এসেছে। কিন্তু আমাদের মনে হয়েছে জাতীয় নিরাপত্তার মাধ্যমে সব বিষয়কে সম্পর্কিত করা যায়। এর মাধ্যমে সাংসদের মত প্রদানের ক্ষমতা সংকুচিতই থাকবে।

সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে সারজিস বলেন, চারটি স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ, এস্টিমেট ও আন্ডারটেকিংস কমিটিতে বিরোধীদল থেকে সভাপতি নিয়োগে ঐকমত্য এসেছে।

'এর বাইরে আমরা মনে করি জনপ্রশাসন, স্বরাষ্ট্রসহ আরো জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদল থেকে সভাপতি নিয়োগ করা যায়। প্রাপ্ত ভোটের অনুপাতে অন্যান্য দল থেকেও যেন সভাপতি নিয়োগ করা যায়, বিরোধীদল মানে যেন একটিমাত্র দল না বুঝায় সেটির বিষয়ে মত দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 'কী কী বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে, সেটা নিয়ে আলোচনা হয়নি। এজন্য আমরা এটাকে লিগ্যালি বাইন্ডিং করার জন্য গগণভোট কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের আবেদন জানাব।'

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐকমত্য কমিশন / এনসিপি / সংরক্ষিত নারী আসন / নির্বাচন / বিএনপি / সারজিস আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net