Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আগামী অর্থবছরে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও বাড়াবে সরকার, লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:00 pm
Last modified: 02 June, 2025, 05:00 pm

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

আগামী অর্থবছরে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও বাড়াবে সরকার, লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ কোটি টাকা

বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকের ওপর নির্ভরতা বাড়াতে চায় সরকার।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:00 pm
Last modified: 02 June, 2025, 05:00 pm
প্রতীকী ছবি: সংগৃহীত।

সরকার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে, যা আগামী মাসে শেষ হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরের ৯৯ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি।

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ব্যাংক ঋণের মাধ্যমে ২ লাখ ২১ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির ৪৭ শতাংশ পূরণ করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৪৪ শতাংশ।

আজ সোমবার (২ জুন) টেলিভিশনে প্রচারিত একটি আগে থেকে ধারণকৃত বক্তৃতার মাধ্যমে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থবছরের ১২ মে পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৬৮ শতাংশ।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষে নিট ঋণ লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।

বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকের ওপর নির্ভরতা বাড়াতে চায় সরকার।

বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক উৎস থেকে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার ৬০০ কোটি টাকার চেয়ে কম।

এছাড়া জাতীয় সঞ্চয়পত্র থেকেও ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা কমিয়েছে অন্তর্বর্তী সরকার।

২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের ১৪ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন হয়েছে।

এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / অর্থনীতি / ব্যাংক ঋণ / ব্যাংক থেকে সরকারের ঋণ / সরকার / বাজেট / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net